By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১০:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: খসরু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: খসরু
রাজনীতি

ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: খসরু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১০ at ১০:৫০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়া যাবে না। কোন সুযোগ নেই। ভোট চোরদের তালিকা করা হচ্ছে, ভোট চোরদের চিহ্নিত করা হচ্ছে। এবার ভোট চোরদের বিরুদ্ধে দেশের ভেতরে বাইরে স্যাংশন আসবে। পালিয়ে যাবার কোন সুযোগ নেই। রোববার সন্ধ্যায় রাজধানীর দারুস সালামে এসএ খালেকের বাসভবনে ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। তারা নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, আজ দেশের অর্জিত স্বাধীনতা নাই জনগণের ভোটের অধিকার ও মানবাধিকার ভূলুণ্ঠিত।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের যখন আন্দোলনের ডাক আসবে, তখন আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এসএ সিদ্দিক সাজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী মো. ইউসুফ, হুমায়ুন কবির রওশান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম সাইদুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো. দেলোয়ার হোসেন দুলু, মহিলা দল নেত্রী মিসেস রুনা লায়লা রুনা, স্বপ্না আহম্মেদ, দারুস সালাম থানা বিএনপির আরিফ মৃধা, আবু সায়েম মন্ডল, বকুল মিয়া, আলমগীর হোসেন ভুট্টো, এইচ এম ইমরান, হুমায়ুন কবির, আমানুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট: সংসদে আখতার হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’

স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ট্রেনের ‘সোনার হরিণের’ জন্য লড়াই: সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক
পরবর্তী সংবাদ নিজের পয়সায় ঘড়ি কিনি না, উপহার হিসেবে পাওয়া-কাদের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ২৫, ২০২৬
মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা উপজেলা জনপথ রাজনীতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
রাঙ্গুনিয়ায় কোটি টাকার বনের কাট পাচার,ঘুমিয়ে আছে বনবিভাগ!
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?