By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মাতারবাড়ীতে ভিড়লো দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > মাতারবাড়ীতে ভিড়লো দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ
আমাদের চট্টগ্রামলিড

মাতারবাড়ীতে ভিড়লো দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/২৭ at ১২:১১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজটি ভিড়েছে বাংলাদেশর একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরে। মাতারবাড়ীতে নির্মাণাধীন ১২০০ মেগাওয়াট উৎপাদনক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে জাহাজটি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভেড়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘অউসো মারু’। ইন্দোনেশিয়ার তারাহান থেকে কয়লা নিয়ে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছে এই বৃহদাকার জাহাজটি। চট্টগ্রাম বন্দর ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)

স্থানীয় সূত্রে জানা যায়- ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের (পানিতে নিমজ্জিত অংশের গভীরতা) জাহাজটি সোমবার মাতারবাড়ী উপকূলে এসে পৌঁছায়।

দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় জাহাজটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভেড়ানো হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নির্বাহী পরিচালক (প্রকল্প) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘অউসো মারু’ জাহাজটির ধারণ ক্ষমতা ৮০ হাজার মেট্রিক টন। তবে জাহাজটি মোট ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে। ‘অউসো মারু ’ নামের এই জাহাজ থেকে কয়লা খালাস করতে ছয়-সাতদিন সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এর থেকেও বড় জাহাজ এখানে ভিড়তে পারবে।

মাতারবাড়িতে এই ঐতিহাসিক ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম আবু হায়দার বলেন- সত্যিই এটি একটি ঐতিহাসিক ও বড় অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের।

দেশের ইতিহাসে এই প্রথম এত বিশাল আকৃতির জাহাজ আমাদের দেশের বন্দরে ভিড়লো।

এদিকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, ‘মাতারবাড়ি চ্যানেলে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত জেটিতে ইতোমধ্যে আমরা ১২০টির বেশি জাহাজের বার্থিং করেছি।’

তিনি বলেন-আজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ মাতারবাড়ির কয়লা জেটিতে ভিড়ছে। মাতারবাড়ি টার্মিনাল বাস্তবায়িত হলে ডিপ ড্রাফট ভেসেল তথা ১৬ মিটার বা তার চেয়ে বেশি গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ আসা-যাওয়া করতে পারবে।’

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম জেটিটি নির্মাণ শেষে ২০২০ সালের ২৯ ডিসেম্বর সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ভেনাস ট্রায়াম্প’ প্রথম সেখানে ভিড়েছিল।

এরপর মাতারবাড়িতে আসা জাহাজগুলো বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এসেছিল। দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ‘মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ৩৫০ মিটার প্রশস্তও ১৬ মিটার গভীরতা সম্পন্ন করে ১৪ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেল নির্মাণ করা হয়েছে। অ্যাপ্রোচ চ্যানেলের উত্তর পাশে ২ হাজার ১৫০ মিটার দীর্ঘ ও দক্ষিণ পাশে ৬৭০ মিটার ঢেউ নিরোধক বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে হয়েছে।

সেখানে ৪৬০ মিটার কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি এবং কন্টেইনার ইয়ার্ডসহ সব বন্দর সুবিধা থাকবে। এসব কাজের মধ্যে জুলাই নাগাদ জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরু করার আশা রয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে ১২০০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এই কেন্দ্রের কয়লা আমদানির জন্য জেটি নির্মাণের কাজও শুরু হয়েছিল সেখানে। পরে সেটিই গভীর সমুদ্র বন্দর প্রকল্পে রূপ নেয়।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ মাতারবাড়িতে বন্দরে ভিড়ার পরপরই অভ্যর্থনা জানালেন-
কক্সবাজার-২,(মহেশখালী-কুতুবদিয়ার)সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক’সহ সংশ্লিষ্টজন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রবীণ রাজনিতিক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু আর জীবিত নেই

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চুনতিতে সড়ক প্রশস্তকরণ কাজ শুরু

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শুভ জন্মদিন ব্যারিস্টার মনোয়ার
পরবর্তী সংবাদ বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্রবীণ রাজনিতিক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ মে ১৪, ২০২৬
ওমানে রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু
জনপথ জেলা উপজেলা প্রবাস ও প্রবাসী শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
বিশ্বকাপের আগে মেসি দুর্দান্ত ছন্দে, ৮ গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
খেলা মে ১৪, ২০২৬
কানে লাল গালিচায় উর্বশী আলো
বিনোদন মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?