By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কর্তৃত্ববাদী শাসনের উত্থানে নিন্দা জাস্টিন ট্রুডোর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > কর্তৃত্ববাদী শাসনের উত্থানে নিন্দা জাস্টিন ট্রুডোর
বিদেশ

কর্তৃত্ববাদী শাসনের উত্থানে নিন্দা জাস্টিন ট্রুডোর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/২৯ at ৬:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের উত্থানের নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বাণিজ্য এবং পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি গণতন্ত্রী দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে- নিউ ইয়র্ক ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসে শুক্রবার ভাষণে ট্রুডো বলেন, আমরা যদি পদক্ষেপ নিয়ে অগ্রসর না হই, তাহলে অন্য শক্তিগুলো এগিয়ে আসবে। সম-মনা গণতন্ত্রপন্থি এবং বড় অর্থনীতিকে সময়ের চাহিদা অনুযায়ী একত্রিত হতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি রাশিয়া এবং চীনকে ঘায়েল করার চেষ্টা করেছেন। অন্যদিকে কানাডা ও এর মিত্রদের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে মানবাধিকারের প্রতিশ্রুতি শক্তিশালী করতে। ট্রুডো বলেন, অশুভ ‘অ্যাক্টর’দেরকে আমরা শুধু পুশব্যাক বা শাস্তি অথবা তাদেরকে বাইরে রেখে দিতে পারি না। উদাহরণ হিসেবে আমরা শুধু এটা বলতে চাই না যে, চীন থেকে আমাদের যেসব কোম্পানি সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ জিনিস কিনছে তাতে বিধিনিষেধ দিতে। পক্ষান্তরে যেসব স্থানে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ আছে, সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণে শ্রুতিবদ্ধ হওয়া উচিত। কারণ, সেখানে নিরাপত্তার মানদণ্ড থাকে।

যেসব শ্রমিক সেখানে কাজ করেন তাদের জীবন ধারণের মতো মজুরি দেয়া হয়। তিনি আরও বলেন, আমরা শ্রমদাস ব্যবহার করি না। তাই কানাডায় লিথিয়াম উৎপাদনের খরচ অনেক বেশি। উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি যেসব দেশে লিথিয়াম উৎপাদন হয় তার মধ্যে অন্যতম চীন। অস্ট্রেলিয়া এবং চিলির পরেই চীনের অবস্থান। লিথিয়াম একটি ধাতব পদার্থ। ব্যবহার করা হয় মোবাইল ফোনে এবং ইলেকট্রিক ব্যাটারিতে। ট্রুডো বলেন, তার প্রশাসন পরিবেশের মতো ইস্যুতে চীনের সঙ্গে সহযোগিতা করতে চায়। কিন্তু এশিয়ার এই দেশটি বিঘ্ন সৃষ্টিকারী বৈশ্বিক শক্তি হয়ে উঠছে।
চীন এবং কানাডার মধ্যে উত্তেজনা তুঙ্গে। নির্বাচনে হস্তক্ষেপ এবং কানাডার ভিতরে ‘পুলিশ স্টেশন’ প্রতিষ্ঠার জন্য চীনের বিরুদ্ধে অভিযোগ অটোয়ার। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন। এর আগে নভেম্বরে দুই নেতার মধ্যকার প্রাইভেট আলোচনা মিডিয়ায় ফাঁস হওয়ার জন্য ট্রুডোর ওপর ক্ষোভ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে দুই নেতার মধ্যে কোনো সমালোচনা হয়নি বলে এমন বিষয়কে অস্বীকার করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কথোপকথনকে স্বাভাবিক বলে অভিহিত করা হয় এতে। শুক্রবার ট্রুডো বলেন, মানবাধিকারের মতো ইস্যুতে চীনের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে যাচ্ছি। সেই মানবাধিকার হোক সিনজিয়াং অথবা হংকং বা অন্য কোন স্থানের।

রাশিয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করে ট্রুডো ইউরোপিয়ান মিত্রদের প্রশংসা করেন। এসব মিত্ররা এর আগে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল ছিল। তারা এখন পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কঠোর সমালোচক কানাডিয়ান সরকার। এই আগ্রাসনকে বিনা উস্কানিতে, অন্যায় আগ্রাসন বলে অভিহিত করে কানাডা।
ট্রুডো বলেন, ইউরোপে যুদ্ধ ফিরেছে। কর্তৃত্ববাদের উত্থান ঘটছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বললো রাশিয়া

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাসপাতালের পথে খালেদা জিয়া
পরবর্তী সংবাদ বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ১০, ২০২৬
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১০, ২০২৬
‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন মে ১০, ২০২৬
রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল
জনপথ কৃষি জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?