By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | ভোর ৫:১৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চলতি মাসেই ভাঙা হবে ডিএনসিসি কাঁচা মার্কেট-কারওয়ান বাজার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > চলতি মাসেই ভাঙা হবে ডিএনসিসি কাঁচা মার্কেট-কারওয়ান বাজার
লিড ২

চলতি মাসেই ভাঙা হবে ডিএনসিসি কাঁচা মার্কেট-কারওয়ান বাজার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/০২ at ১১:৪০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ঝুঁকিপূর্ণ মার্কেট ইস্যুতে এবার কঠোর হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চলতি মাসেই ভেঙে ফেলা হবে ডিএনসিসি কাঁচা মার্কেট, কারওয়ান বাজারসহ সংস্থাটির নিয়ন্ত্রণাধীন পাঁচটি মার্কেটের পরিত্যক্ত আটটি ভবন।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও বিকল্প ব্যবস্থার দাবি দোকান মালিকদের। ভবন নির্মাণের ক্ষেত্রে নগর কর্তৃপক্ষকে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও জনবান্ধব নীতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

দেয়ালজুড়ে গাছ আর শেকড়ের রাজত্ব, খসেপড়া পলেস্তারাসহ বর্তমান অবস্থা দেখে আপাতদৃষ্টিতে ভবনটি শতবছরের পরিত্যক্ত কোনো রাজপ্রাসাদ মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে অবিশ্বাস্য হলেও সত্যি এটি রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান ডিএনসিসি কাঁচাবাজার। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর ধরে চলছে বাণিজ্যিক কার্যক্রম। কিন্তু কেন?

নামটি তার কাঁচাবাজার হলেও স্থাপনাটি সম্পূর্ণ পাকা। অন্য যে কোনো ভবনের থেকে এর আছে স্বতন্ত্র এক বৈশিষ্ট্য। আর তা হলো এখানে গোপন নেই কোনো কিছুই। নির্মাণে ব্যবহৃত প্রতিটি সামগ্রী এখানে প্রকাশ্য দেখা যাচ্ছে। ইট, সিমেন্টের পাশাপাশি ভেতরকার রডও বেরিয়ে আছে শক্তপোক্ত কংক্রিটের ফাঁক গলে।

কোথাও আবার কংক্রিটের থেকেও শক্তির বিচারে এগিয়ে আছে সবুজ গাছ। শেকড়ের দাপটে কাবু হয়ে গেছে দেয়াল, এমনকি পিলারও। পিলারের এক একটি ফাটল দেখলে মনে হবে, এ যেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবন।

গুলশান ডিএনসিসি কাঁচা মার্কেটের বর্তমান অবস্থা আরও স্পষ্ট করে মাথার ওপরের এ লোহার খাঁচা। খসে পড়া পলেস্তারা থেকে রক্ষা পেতে নিজ উদ্যোগে খাঁচা বসিয়েছেন অনেক ব্যবসায়ী।

ব্যতিক্রম নয় কারওয়ান বাজারও। পুরো রাজধানীবাসীর নিত্যপণ্যের জোগান দেয়া বাজারটির চারটি ভবন নড়বড়ে অবস্থা। অথচ এখনও জীবনের ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। বয়সে খুব বেশি পুরনো না হওয়া সত্ত্বেও ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার জন্য নির্মাণকালীন অনিয়মকে দুষছেন ব্যবসায়ীরা। সময় সংবাদের সরেজমিনে এসব তথ্য উঠে এসেছে।

সম্প্রতি রাজধানীর কয়েকটি মার্কেটে দুর্ঘটনার পর ডিএনসিসি কাঁচাবাজার, কারওয়ান বাজারসহ নিজেদের নিয়ন্ত্রণাধীন পাঁচটি মার্কেটের আটটি ভবন ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরিকল্পনা বাস্তবায়নে দেয়া হয়েছে ম্যাজিস্ট্রেট নিয়োগ। এক মাসের মধ্যেই এসব ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা সংস্থাটির বলে জানান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

তিনি বলেন, সিটি করপোরেশনের পরিকল্পনা আছে, পুরাতন ভবন ভেঙে নতুন করে তা তৈরি করা। যারা ব্যবসায়ী আছেন এখানে, যারা বৈধ ব্যবসায়ী, যাদের বরাদ্দ আছে তাদের আমরা বরাদ্দ দেব।

তবে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি করপোরেশনকে ব্যবসায়িক মানসিকতা পরিহার করে জননিরাপত্তার বিষয়টিকে প্রধান্য দেয়ার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

তিনি বলেন, প্রয়োজনে প্রতিযোগিতামূলকভাবে হলেও একদম আদর্শ সব ধরনের সুবিধাসহ কমপ্লেক্স তৈরি করা, যেখানে আলো-বাতাসের সব ধরনের সুবিধা থাকবে এবং ক্রেতা-বিক্রতার স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৩টি মার্কেটের মধ্যে ২০টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি ভবনের অবস্থা অতি নাজুক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : জামায়াতে আমীর শফিকুর রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগ করুন, সমতার ভিত্তিতে অংশীদারত্বে একসঙ্গে সমৃদ্ধ হই: তারেক রহমান

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গরমে শিশুর শরীরে র‌্যাশ হলে দ্রুত যে পদক্ষেপ নেবেন
পরবর্তী সংবাদ ১০০ দিনের কাজের বরাদ্দ না পেয়ে জোড়া দম্পতির আত্মহত্যা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৬, ২০২৬
মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জুন ২৬, ২০২৬
রাউজানের নোয়াপাড়ায় সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?