By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ১০:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘সেন্টমার্টিনে এমন বাতাস বাপের জন্মেও দেখি নাই’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ‘সেন্টমার্টিনে এমন বাতাস বাপের জন্মেও দেখি নাই’
কক্সবাজার

‘সেন্টমার্টিনে এমন বাতাস বাপের জন্মেও দেখি নাই’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৪ at ৬:৪১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। ঘূর্ণিঝড়ে দ্বীপের দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, মাঝপাড়া, কোনারপাড়া, গলাচিপার তিন শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে।

রোববার (১৪ মে) দুপুর থেকে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব চলছে। বিকেল পর্যন্ত প্রবল ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টি হচ্ছে।

মোখার তাণ্ডবের বিষয়ে কথা হয় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা সুলতান মিয়ার (৩৫) সঙ্গে। সময় সংবাদকে তিনি বলেন, ‘সেন্টর্মাটিনে এমন বাতাস বাপের জন্মেও দেখি নাই!’

তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রেই প্রচণ্ড বাতাসে দাঁড়িয়ে থাকতে পারছি না। গাছপালাসহ টিনের ঘর ও কাঠের স্থাপনা ভেঙে গেছে। বেশিরভাগ স্থাপনাই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড় থামলে তারপর বুঝতে পারব কী পরিমাণ ক্ষতি হয়েছে।’

আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আরেক বাসিন্দা নূর হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় এমন তাণ্ডব চালাবে বুঝিই নাই। বাতাসে উড়ে যাচ্ছে সব। কী যে অবস্থা দ্বীপের, আল্লাহই জানেন। আমরা তো তাও আশ্রয়কেন্দ্রে আছি। কিন্তু আমার দুইটা কুকুর ছিল। ওগো অবস্থা যে কী জানি না। খুব হাহাকার লাগছে।’

সেন্টমার্টিন দ্বীপে প্রায় তিন হাজার কুকুর আছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এছাড়া গবাদিপশুসহ অন্যান্য প্রাণীর অবস্থা সম্পর্কেও এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না কেউ।

দুপুরের সবশেষ বুলেটিনে আবহাওয়া অধিদফতর জানায়, সেন্টমার্টিনের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি, তবে বৃষ্টির পরিমাণ কম।

আবহাওয়া দফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিন ও টেকনাফ অতিক্রম করছে। আমরা ১১টার দিকে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ পেয়েছিলাম ঘণ্টায় ৮০ কিলোমিটার। তবে এখন তা ১০০ কিলোমিটারের বেশি। সেখানে থাকা আমাদের কর্মীরা জানিয়েছেন, ঝড়ের কারণে সেখানকার ভবন কাঁপছে। বিকেল ৩টা পর্যন্ত বাতাসের গতি আরও বাড়বে।’

ঘূর্ণিঝড় মোখা সমুদ্র পেরিয়ে কক্সবাজারের স্থলভাগে আঘাত হেনেছে। বর্তমানে টেকনাফ ও সেন্টমার্টিনের ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করছে।

এদিকে বেশ কিছু সংবাদমাধ্যমে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের বরাত দিয়ে সেন্টমার্টিনে গাছচাপায় নারীসহ দুজনের মৃত্যুর যে খবর প্রকাশ করেছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন ইউএনও।

তিনি সময় সংবাদকে বলেন, সেন্টমার্টিনে নারীসহ দুজনের মৃত্যুর খবর তার জানা নেই। এ বিষয়ে তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেননি বলে দাবি করেন ইউএনও কামরুজ্জামান।

তিনি বলেন, ‘সেন্টমার্টিনে এখনও প্রচণ্ড বাতাস। যারা সেখানকার তথ্য দেবে তারা সবাই এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, তারা আমাদের তথ্য দিতে পারছেন না।’

সন্ধ্যা নাগাদ পুরো উপকূল অতিক্রম করবে মোখা। যদিও এর অগ্রভাগের প্রভাবে শনিবার গভীর রাত থেকেই উপকূলে শুরু হয় বিরূপ পরিস্থিতি।

তবে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আগের শঙ্কা মতো ঝুঁকিতে নেই বাংলাদেশ। দুপুর ১টায় আবহাওয়া অফিসের সবশেষ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন পরিচালক মো. আজিজুর রহমান। তিনি বলেন, মোখার কেন্দ্রের আঘাত পড়ছে টেকনাফের ৫০ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে মিয়ানমার উপকূলে। এতে পুরো কক্সবাজার উপকূল হুমকিতে থাকলেও, বড় ধরনের ক্ষতির শঙ্কা নেই।

এদিকে ভূ-ভাগ অতিক্রম করার পরও ২৪ ঘণ্টা পর্যন্ত ভারি বর্ষণের শঙ্কা রয়েছে উপকূলে। ঝুঁকি আছে জলোচ্ছ্বাস এবং পাহাড় ধসেরও। উপকূলের দিকে ১৭ কিলোমিটার গতিতে এগিয়ে আসা মোখার কেন্দ্রের চারপাশে বর্তমানে বাতাসের গতি ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া দফতর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকত দেখিয়ে যেতে বলেছে।

এছাড়া উপকূলীয় আরও ১১টি জেলায় বহাল থাকছে ৮ নম্বর মহাবিপদ সংকেত।

ঝড়ের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপর, ভোলাসহ উপকূলীয় ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

পেকুয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দুর্বল হয়ে পড়েছে মোখা, সন্ধ্যায় পুরোপুরি অতিক্রম করবে বাংলাদেশ
পরবর্তী সংবাদ ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে ধসে পড়ল বিমানবন্দরের ভবন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?