By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া জানাযা ও দাফন সম্পন্ন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শহর থেকে দূরে > হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া জানাযা ও দাফন সম্পন্ন
শহর থেকে দূরে

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/০৪ at ১০:৫১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
মরহুম আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া (রহ.) এর জানাযা নামাজ শনিবার বাদে মাগরীব জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা চত্বরে লাখো মুসল্লীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লা বাবুনগরী এ জানাযা নামাজে ইমামতি করেন।

এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (৭৭) ঢাকার ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে ঢাকা থেকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স যোগে শনিবার দুপুরের দিকে তাঁর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় আনা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার তিনি গুরুতর অসুস্থ হওয়ায় হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকায় নিয়ে ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি করানো হয়েছিলো। গত ১৬ মে আল্লামা ইয়াহইয়া উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন । সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেন।

এদিকে তাঁর মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছলে ওলামায়ে ক্বেরাম ও মাদ্রার শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শনিবার বাদে মাগরিব মাদ্রাসা মাঠে জানাযা শেষে জামিয়া দারুল উলূম হাটহাজারীর নিজস্ব কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’য় তাঁকে দাফন করা হয়।

জানাযা নামাজে সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ ড, আবু রেজা মোহাম্মদ নদভীসহ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাসেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি , অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল, ইউ এন ও মোঃ শাহিদুল আলম ও ওসি প্রমূখ।

জানা যায়, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দীর্ঘদিন যাবত কোমরে ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন।
আল্লামা ইয়াহইয়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তার মৃত্যু হলে মাদরাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মুফতি আবদুস সালামকে মহাপরিচালক ও আল্লামা ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই ‍মুফতি আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই আল্লামা ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছিলেন ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

খুটাখালী নয়াপাড়া মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস

রাউজানে ২১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টেকনাফ থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম : বেহেশতের দুটো ইয়াকুত পাথর
পরবর্তী সংবাদ তারুণ্যের সমাবেশের মধ্যে দিয়ে তরুণরা তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করবে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ
জনপথ কৃষি প্রাণ-প্রকৃতি জুন ৩০, ২০২৬
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ৩০, ২০২৬
নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
খেলা জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?