By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | ভোর ৫:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফেরত এনে সাজা কার্যকরের দাবি সিইউজের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফেরত এনে সাজা কার্যকরের দাবি সিইউজের
আমাদের চট্টগ্রাম

বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফেরত এনে সাজা কার্যকরের দাবি সিইউজের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/১৪ at ১০:০০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

১৯৭১ সালে বাঙালির বিজয়ের মাত্র দুইদিন আগে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যায় জড়িত ও সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিইউজে কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান। বুদ্ধিজীবী হত্যায় জড়িতরা একটি মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হলেও দীর্ঘদিন তাদের সাজা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, প্রতিনিধি ইউনিট প্রধান সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, সিইউজের সদস্য প্রীতম দাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে ১৯৭১ সালে বাঙালির বিজয়ের লগ্নে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। বিশ্বের অন্য কোনো দেশ এমন বর্বরতার মুখোমুখি হয়নি যেখানে জাতির বিবেক হিসেবে পরিচিত বুদ্ধিজীবীদের লক্ষ্য করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

বক্তারা বলেন, এই হত্যাযজ্ঞ গোটা বাঙালি জাতির জন্য যন্ত্রণার ছাপ এঁকে দিয়েছে। স্বাধীনতার অর্ধশতক পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা সেই অব্যক্ত যন্ত্রণা বুকে চেপে আছেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সিইউজের দৈনিক পূর্বদেশ ইউনিট চিফ জীবক বড়ুয়া, সাবেক ইউনিট প্রধান তুষার দেব, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, প্রতিনিধি ইউনিটের ডেপুটি চিফ ওমর ফারুক, টিভি ইউনিটের ডেপুটি চিফ দীপঙ্কর দাশ, সিইউজের সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, মিহির কে চক্রবর্তী প্রমুখ।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসপ্যাল হাই স্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এইচকেজিথ্রি রাইফেল উদ্ধার

কর্ণফুলীতে সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বধ্যভূমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির শ্রদ্ধা নিবেদন
পরবর্তী সংবাদ বুদ্ধিজীবীরা বাঙালী জাতির সূর্য সন্তান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ২৫, ২০২৬
মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা উপজেলা জনপথ রাজনীতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
রাঙ্গুনিয়ায় কোটি টাকার বনের কাট পাচার,ঘুমিয়ে আছে বনবিভাগ!
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?