By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৮:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ট্রেনে আগুন : জাতিসংঘের মাধ্যমে তদন্ত দাবি বিএনপির
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > ট্রেনে আগুন : জাতিসংঘের মাধ্যমে তদন্ত দাবি বিএনপির
লিড ৩রাজনীতি

ট্রেনে আগুন : জাতিসংঘের মাধ্যমে তদন্ত দাবি বিএনপির

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/০৬ at ১২:৪০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। এদিন রাত ৯ টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিটি দেন রিজভী।

এই অগ্নিকাণ্ডে অনন্ত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত ও দগ্ধ হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নির্বাপন করে।

ট্রেনে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি গণঅধিকার পরিষদের

রাজধানীর গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে গণঅধিকার পরিষদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন শোক বার্তায় বলেন, চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সমগ্র জাতিকে এই ঘটনা ব্যথিত ও মর্মাহত করেছে। নির্বাচনের আগে বাস-ট্রেনে এমন নাশকতার ঘটনা ঘটছে। চলন্ত ট্রেনে আগুন দিয়ে যারা এই মানবতাবিরোধী ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তারা দেশ ও জাতির শত্রু। তবে কোনধরনের তদন্ত ছাড়া সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর উপর সরকার ও প্রশাসন কর্তৃক দায় চাপানো বিশেষ রহস্য বহন করে। দেখা যাচ্ছে, এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ভিন্নমতের উপর দায় চাপিয়ে সরকার রাজনৈতিক বেনিফিট নেয়ার চেষ্টা করছে এবং কোন প্রকার তদন্ত ছাড়া বিদেশিদের কাছেও এসব ঘটনার দায় ভিন্নমতের রাজনৈতিক দলগুলোকে দেয়া হচ্ছে।

তারা আরও বলেন, সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিদের রহস্যজনক দায় চাপানোর বক্তব্য জনগণের মনে সন্দেহের সঞ্চার করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে দেরিতে ফায়ার সার্ভিসের উপস্থিতি, কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তাদের দেরিতে পৌঁছানো ইত্যাদি ধোঁয়াশা সৃষ্টি করেছে। চলমান গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে এটা ষড়যন্ত্র কিনা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে এসব অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত দাবি করছি।

এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
বিজ্ঞাপন
এছাড়া শোক বার্তায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন গণঅধিকার পরিষদ নেতৃদ্বয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডা. জাফরুল্লাহ জীবিত থাকলে রাষ্ট্র সংস্কারে আরো দৃঢ় ভূমিকা রাখতেন- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

পুলিশের ভূমিকার ওপর দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি নির্ভরশীল: প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’

‘বিশ্বে একই দিনে ঈদ পালনের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি
পরবর্তী সংবাদ বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের কেউ শঙ্কামুক্ত নয়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?