By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যানবাহনের সর্বোচ্চ গতি সীমা বেঁধে দিয়েছে সরকার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > যানবাহনের সর্বোচ্চ গতি সীমা বেঁধে দিয়েছে সরকার
লিড ২

যানবাহনের সর্বোচ্চ গতি সীমা বেঁধে দিয়েছে সরকার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/০৯ at ৫:৫২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

সারাদেশে কোন সড়কে কোন ধরনের যানবাহনের সর্বোচ্চ গতি কত হবে, তার সীমা বেঁধে দিয়েছে সরকার।

সেই সীমা অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা শহরের মধ্যে মোটরসাইকেল ও ট্রাকের সর্বোচ্চ গতি হতে পারবে ঘণ্টায় ৩০ কিলোমিটার। অন্যান্য যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত রোববার এই গতিসীমা বেঁধে দিয়ে ‘মোটরযানের গতিসীমা-সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ অনুমোদন করে। এই নির্দেশিকা বুধবার থেকে কার্যকর হয়েছে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেইন ছাড়া চার বা ছয় লেইনের জাতীয় মহাসড়কে প্রাইভেট কার, বাস ও মিনিবাস ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতি তুলতে পারবে। আর মোটরসাইকেল ৬০ কিলোমিটার এবং ট্রাক সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

এক্সপ্রেসওয়ে এবং জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

কেউ গতিসীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীকে তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

সড়ক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে যাত্রীবাহী ও পণ্যবাহী দ্রুতগামী যানবাহনের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং এতে সড়ক দুর্ঘটনাও বেড়েছে।

“২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিআরটিএ এ বিধিমালা তৈরি করেছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)।”

কোন গাড়ির গতিসীমা কত

# সার্ভিস লেইনসহ সড়ক ও মহাসড়কের চার বা ছয় লেনবিশিষ্ট ডিভাইডেড সড়ককে নির্দেশিকায় এক্সপ্রেসওয়ে বলা হয়েছে। যেখানে একমুখী রাস্তার প্রস্থ ৯ দশমিক ৮ মিটার থেকে ১৩ দশমিক ৪৫মিটার।

এ ধরনের সড়কে মোটরকার, জিপ, মাইক্রোবাস, বাস, মিনিবাস, ও ভারী যাত্রীবাহী যোটরযানের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার।

ট্রাক, ছোট ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এই সীমা হবে ৫০ কিলোমিটার, মোটরসাইকেলের গতিসীমা ৬০ কিলোমিটার এবং ট্রেইলরযুক্ত আর্টিকুলেটেড যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার।

# সার্ভিস লেইন ছাড়া চার লেইন বা ছয় লেইনের সড়ককে জাতীয় মহাসড়ক (ক্যাটাগরি এ) বলছে বিআরটিএ।

এ ধরনের সড়কে মোটরকার, জিপ, মাইক্রোবাস, বাস, মিনিবাস, ও ভারী যাত্রীবাহী যোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার।

ট্রাক, ছোট ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এই সীমা হবে ৫০ কিলোমিটার, মোটরসাইকেলে ৫০ কিলোমিটার এবং ট্রেইলরযুক্ত আর্টিকুলেটেড যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার।

এই দুই ধরনের সড়কেই তিন চাকার যে কোনো ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ।

# দুই লেন বিশিষ্ট দ্বিমুখী ডিভাইডারবিহীন ১০ দশমিক ৩ মিটার প্রস্থের সড়কে জাতীয় মহাসড়ক (ক্যাটাগরি বি) এবং আঞ্চলিক মহাসড়কে মোটরকার, জিপ, মাইক্রোবাস, বাস, মিনিবাস, ও ভারী যাত্রীবাহী যোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৭০ কিলোমিটার।

এ ধরনের সড়কে ট্রাক, মিনিট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী যানবাহনের গতি ৪৫ কিলোমিটার, মোটরসাইকেলের ৫০ কিলোমিটার এবং আর্টিকুলেটেড মোটরযানের গতি হবে ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

# জেলা সড়কে গাড়ি, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার, মোটরসাইকেল বাইক ৫০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরির ক্ষেত্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতি নির্ধারণ করা হয়েছে।

এ ধরনের সড়কে তিন চাকার যানবাহনের অনুমতি থাকলে সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩০ কিলোমিটার।

# সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা শহরের ভেতরের রাস্তায় গাড়ি, বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং ট্রাক, মোটরসাইকেল ও আর্টিকুলেটেড লরিতে গতিসীমা থাকবে ৩০ কিলোমিটার।

# নির্দেশিকায় উপজেলা ও গ্রামের রাস্তার গতিসীমাও নির্ধারণ করা হয়েছে। এসব সড়কে সব বাহনের সর্বোচ্চ গতি ৪০ মিলোমিটার, সর্বনিম্ন গতি ৩০ কিলোমিটার হবে।

বিআরটিএ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার ও আবাসিক এলাকার কাছাকাছি গতিসীমা কত হবে তা স্থানীয় প্রশাসন নির্ধারণ করে দেবে। তবে জাতীয় সড়কে ৪০ কিলোমিটার এবং আঞ্চলিক মহাসড়কে ৩০ কিলোমিটারের বেশি হবে না।

নির্দেশিকায় বলা হয়েছে, গতিসীমা নির্ধারণের এ নিয়ম অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের মত জরুরি পরিষেবা দেওয়া যানবাহনের জন্য শিথিল করা যাবে।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নির্দেশিকা বুধবার থেকেই কার্যকর হবে। গতিসীমা অমান্য করলে আইন অনুযায়ী সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা অথবা সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে।”

বাংলাদেশের প্রেক্ষাপটে এই নির্দেশনা বাস্তবসম্মত কি না এমন প্রশ্নে নূর মোহাম্মদ মজুমদার বলেন, “বাংলাদেশের কোনো সড়কই নির্ধারিত এই গতিসীমার চেয়ে বেশি গতিতে যানবাহন চালানোর উপযোগী না। এই হিসাব করেই গতিসীমা নির্ধারণ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা আনতে নির্দেশনাটি বাস্তবায়ন জরুরি। এজন্য আইনশৃঙ্খল বাহিনীসহ সবার সহযোগিতা খুব জরুরি।”

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এসএসসি ২০০০ ব্যাচ’র সঙ্গে শেভরণ’র সমঝোতা স্মারক
পরবর্তী সংবাদ পাকা বোরো ধানে কৃষকে মুখে হাসি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?