By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ টেকনাফ সীমান্তে ফের মিয়ানমার থেকে গুলিবর্ষণ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > টেকনাফ সীমান্তে ফের মিয়ানমার থেকে গুলিবর্ষণ
কক্সবাজার

টেকনাফ সীমান্তে ফের মিয়ানমার থেকে গুলিবর্ষণ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/০৮ at ৯:৩৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শামসু উদ্দীন, টেকনাফ:
টেকনাফ সীমান্তে ফের মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলিবর্ষণ করেছে বলে জানা যায়। টেকনাফ থেকে নৌপথে সেন্টমার্টিনগামী পণ্যবাহী একটি ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রলারটির বিভিন্ন স্থানে সাতটি গুলি লেগেছে বলে জানা যায়। মাত্র ৩ দিনের ব্যবধানে ফের গুলিবর্ষনের ঘটনায় সীমান্তÍবর্তী বাসিন্দারা চরম আতংকে রয়েছে।
শনিবার (৮ জুন) দুপুর ১টার দিকে নাফনদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খাল থেকে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ভর্তি করে এসবি রাফিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার চারজন মাঝিমাল্লাসহ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেন। ট্রলারটি প্রায় ঘণ্টা-দেড়েক চালানোর পরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের বদরমোকাম নাম এলাকায় পৌঁছালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়ার ওপার থেকে ট্রলারের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। তখন ট্রলারে থাকা মাঝিমাল্লারা প্রাণ বাঁচাতে শুয়ে পড়েন। এসময় ২০ থেকে ৩০ রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে জানান ।পরে ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল ট্রলারটি ঘুরিয়ে নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে নোঙর করে রেখেছেন।
ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল বলেন, বুধবার (৫ জুন) রাতে সেন্টমার্টিন দ্বীপ থেকে উপজেলা পরিষদের নির্বাচনে স্থগিত কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জাম নিয়ে ফেরার সময় একই ট্রলারকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল। ওই ঘটনায়ও কেউ হতাহত হয়নি। শনিবার পুনরায় ওই ট্রলারে করে পণ্য নিয়ে সেন্টমার্টিন যাওয়ার সময় মিয়ানমারের উপকূল থেকে ট্রলারকে লক্ষ্য করে ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। পরে ট্রলারটিকে নিরাপদ আশ্রয়ের জন্য শাহপরীর দ্বীপ জেটিতে এনে নোঙর করা হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপার থেকে গুলি ছোঁড়া হয়েছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা বলা যাচ্ছে না।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার বাসিন্দা রয়েছেন। এসব মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী একমাত্র জোগান টেকনাফ থেকে আসছে। গত কয়েকদিন ধরে মিয়ানমারের সীমান্ত থেকে এই নৌপথে চলাচলকারী সার্ভিস ট্রলারকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে। এরমধ্যে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এ নৌপথে ট্রলার চলাচল স্বাভাবিক করতে ওই এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবির টহল জোরদার করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গুলির বিষয়টি শুনেছি। সার্ভিস ট্রলারকে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের সীমাস্তরক্ষী বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান

মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

কুতুপালং-এ যানজট নিরসনে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘ঈদগাহ গ্রামার স্কুল’ প্রাথমিকের স্বীকৃতি পেল

মানবিক চিকিৎসক ডাঃ মোঃ ইউসুফ আলীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সীমান্তে মাদকের লেনদেন নিয়ে বাড়ছে হত্যা-অপহরণ !
পরবর্তী সংবাদ শতভাগ ‘মুক্তিযোদ্ধা কোটা’র দাবিতে একাই মানববন্ধনে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ মে ৫, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৫, ২০২৬
উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৫, ২০২৬
মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?