By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে উপ-উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে উপ-উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
আমাদের চট্টগ্রামশিক্ষা

চবিতে উপ-উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২২ at ৬:৫৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় উপ-উপাচার্য নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নেয়ামাতুল্লাহ ফারাবি বলেন, ‘আমরা আমাদের উপাচার্য পেয়েছি। সেই সাথে উপ-উপাচার্য, প্রক্টর, হল প্রভোস্টসহ অন্যান্য প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ নিয়োগে দেরি হওয়ার কারণে একাডেমিক কার্যক্রম শুরু হতে দেরি হচ্ছে। করোনা মহামারির কারণে আমাদের শিক্ষা কার্যক্রম অনেক পিছিয়ে গিয়েছে। সেই সাথে স্বৈরাচার পতনের আন্দোলনের জন্যেও আমাদের শিক্ষা কার্যক্রম অনেক পিছিয়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো আমাদের ২০২২ সালের মাস্টার্স শেষ করতে পারিনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, অতি দ্রুত আমাদের দুজন উপ-উপাচার্য (প্রশাসনিক এবং একাডেমিক) নিয়োগের জন্য। যাতে তারা উপাচার্যের সাথে আলোচনা করে অতি দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে।’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘আমরা আর আন্দোলন করতে চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস শুরু হচ্ছে। কিন্তু আমাদের হল, ক্লাস কবে খুলবে তা আমরা জানি না। তাই অতি দ্রুত সময়ে উপ-উপাচার্য নিয়োগসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগের মাধ্যমে আমাদের একাডেমিক কার্যক্রম যাতে দ্রুত শুরু করা হয় আমরা সেই দাবি জানাচ্ছি। আমাদের উপাচার্য বলেছেন, তিনি সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন। আমরা তার এই কথাকে সাধুবাদ জানাই। আমরাও চাই আমাদের বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হোক।’

উল্লেখ্য, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১২ আগস্ট পদত্যাগ করেন চবি উপাচার্যসহ পর্যায়ক্রমে দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি, প্রভোস্টবৃন্দ ও ছাত্র উপদেষ্টা।

পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চবির ২০ তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতল বাংলাদেশ

জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়— চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

সাউদার্ন ইউনিভার্সিটির ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই

টেগ্গড চবিতে উপ-উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ যেকোনো সময় ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হবে: চিফ প্রসিকিউর
পরবর্তী সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাসের দাবিতে ডিগ্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাঙ্গামাটিতে মৃত হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিল দুর্বৃত্তরা
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতল বাংলাদেশ
আমাদের চট্টগ্রাম খেলা জনপথ এপ্রিল ২৭, ২০২৬
যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৭, ২০২৬
চকরিয়ায় ৩৪ হাজার ইয়াবা নিয়ে বাস চালকসহ আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?