By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাঙ্গামাটিতে মৃত হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিল দুর্বৃত্তরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাঙ্গামাটিতে মৃত হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিল দুর্বৃত্তরা
জনপথজেলা উপজেলাপ্রাণ-প্রকৃতিরাঙ্গামাটিশহর থেকে দূরে

রাঙ্গামাটিতে মৃত হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিল দুর্বৃত্তরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৭ at ৬:৩০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া ৬০ বছর বয়সী পুরুষ হাতিটির মরদেহ নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

হাতিটির মৃত্যুর পর পাহারায় থাকা সঙ্গী হাতিটি সরে যাওয়ার পর রোববার (২৬ এপ্রিল) রাতের অন্ধকারে কে বা কারা মৃত হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়ে গেছে। মৃতদেহ বিকৃতির এমন অমানবিক ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সারাদিন সঙ্গী স্ত্রী হাতিটি মৃতদেহের পাশে থাকায় বন বিভাগের কর্মীরা কাছে যেতে পারেননি। রাতে ঝড়-বৃষ্টি এবং নিরাপত্তার কারণে মরদেহটি ফেলে রেখেই ইআরটি সদস্যরা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

ডিএফও মো. রফিকুজ্জামান শাহ্ ক্ষোভ প্রকাশ করে বলেন, রোববার রাতে সুযোগ বুঝে কে বা কারা হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়ে গেছে। এটি অপরাধমূলক কাজ। আমাদের টীম ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাচ্ছেন। সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহের পর দ্রুতই হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে, যাতে মরদেহ আর কোনোভাবে বিকৃত করার সুযোগ না থাকে।

হাতিটির মরদেহ বিকৃতির ঘটনায় স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সচেতন মহলে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে লংগদুর স্থানীয় সংবাদকর্মী বিপ্লব ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন, বন্যপ্রাণীর প্রতি মানুষের এমন নিষ্ঠুরতা সত্যিই মর্মান্তিক। একটি প্রাণীর মৃত্যুর পর তাকে শান্তিতে থাকতে না দিয়ে তার দেহাবশেষ কেটে নেওয়া বন্যপ্রাণী আইনে দণ্ডনীয় অপরাধ। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রশাসনের অবহেলা বা নজরদারির অভাব ছিল কি-না, তাও তদন্ত করে দেখা উচিত।

উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থতা ও দীর্ঘদিনের সংক্রমণ নিয়ে গত রবিবার লংগদুর ভাসান্যাদাম এলাকায় হাতিটি মারা যায়। দাঁতবিহীন এই হাতিটিকে সুস্থ করে তোলার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি হাসপাতাল ও ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসকরা গত ১০ এপ্রিল পর্যন্ত নিয়মিত চিকিৎসা চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্তমানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। ময়নাতদন্তের নমুনা সংগ্রহ শেষে বন বিভাগের নির্ধারিত নিয়মানুযায়ী হাতিটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬-এ চ্যাম্পিয়ন তমা রশিদ

পদ্মায় জেলের বড়শিতে উঠে আসল কুমির

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

টেগ্গড রাঙ্গামাটিতে মৃত হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিল দুর্বৃত্তরা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতল বাংলাদেশ
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬-এ চ্যাম্পিয়ন তমা রশিদ
জনপথ বিনোদন সম্পূর্ণা এপ্রিল ২৭, ২০২৬
পদ্মায় জেলের বড়শিতে উঠে আসল কুমির
জনপথ জাতীয় প্রাণ-প্রকৃতি এপ্রিল ২৭, ২০২৬
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?