By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৫২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সংস্কার ও বন্যার্তদের পুনর্বাসনে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > সংস্কার ও বন্যার্তদের পুনর্বাসনে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ
লিড

সংস্কার ও বন্যার্তদের পুনর্বাসনে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২২ at ৭:২৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তা করবে জাতিসংঘ।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন গুইন লুইস। সাক্ষাতে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্টের গণহত্যার ওপর জাতিসংঘের নেতৃত্বে তদন্ত নিয়ে আলোচনা হয়।

গুইন লুইস বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে, যার মধ্যে রয়েছে পুলিশ ও নির্বাচনী সংস্কার, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর ব্যাপক পুনর্গঠন চালু করেছে।’

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের জন্য তার সমর্থন প্রকাশ করেন এবং তিনি ড. ইউনূসকে ‘বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা গ্রহণ করার জন্য’ ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা জানান, এটি পুরো জাতির জন্য সবচেয়ে ঐক্যবদ্ধ মুহূর্ত এবং তার সরকারের প্রধান কাজ ছিল সবাইকে একটি উদাহরণ দেখানো।

ড. ইউনূস বলেন, ‘এটি দেশের অর্থনীতি সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ঠিক করার একটি বড় সুযোগ।’

গুইন লুইস নিরাপত্তা বাহিনীর সংস্কার, বিশেষ করে পুলিশ প্রশাসন সম্পর্কে খোঁজ নেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকার পুলিশ সংস্কারকে তাদের অগ্রাধিকারের শীর্ষে রেখেছে।’

ড. ইউনূস বলেন, ‘সরকার একটি সমন্বিত জাতীয় আইটি সিস্টেম স্থাপনের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের দুর্নীতি কমাতে ও অন্যান্য জটিলতা দূর করতে সহায়ক হবে। সরকার একটি কমিশন গঠন করেছে যাতে নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা যায়, যাতে ভোট সুষ্ঠু ও অবাধ হয়।’

লুইস বলেন, ‘জাতিসংঘের নেতৃত্বে তদন্ত দল ইতোমধ্যে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার তদন্ত শুরু করেছে। জাতিসংঘের সংস্থা, ডব্লিউএইচও এবং আইএলও আহতদের এবং ঘটনায় মানসিক আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তা করার উপায় খুঁজছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য জাতিসংঘ ইতোমধ্যেই ৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে।’

লুইস আরও বলেন, ‘বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ বন্যার শিকার হয়েছে এবং জাতিসংঘ সংস্থা ও দাতব্য সংস্থাগুলোর সহায়তা সমন্বয় করছে।’

এ সময় ড. ইউনূস দক্ষিণ এশিয়ায় বন্যার জন্য একটি পূর্বাভাস ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সহায়তা চান।

তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের বিষয় নিয়েও আলোচনা করেন, যেখানে লুইস তিনটি পার্বত্য জেলায় জাতিসংঘ সংস্থাগুলোর করা সহায়তামূলক কাজের কথা তুলে ধরেন।

ড. ইউনূস রোহিঙ্গা শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণে জাতিসংঘের সহায়তা কামনা করে বলেন, ‘একটি পুরো প্রজন্মের ক্রুদ্ধ যুবকেরা সেখানে বড় হচ্ছে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একনেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

টেগ্গড সংস্কার ও বন্যার্তদের পুনর্বাসনে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
পরবর্তী সংবাদ পছন্দের ৫টি স্মার্টফোন ২০ হাজার টাকার মধ্যে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬-এ চ্যাম্পিয়ন তমা রশিদ
জনপথ বিনোদন সম্পূর্ণা এপ্রিল ২৭, ২০২৬
পদ্মায় জেলের বড়শিতে উঠে আসল কুমির
জনপথ জাতীয় প্রাণ-প্রকৃতি এপ্রিল ২৭, ২০২৬
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?