কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার সাহাব মিয়ার কনিষ্ঠ ছেলে। সাংসারিক জীবনে ১ ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি জানিয়েছেন, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
তৈয়বের বড় ভাই মিলন বলেন, রবিবার সকালের দিকে বসতভিটা লাগোয়া ইটের তৈরি নির্মিত দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তার মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লীবিদ্যুৎ লাইনের তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, সে ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল কাদের ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।


