By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নতুন সাত প্লান্ট বসবে, ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > নতুন সাত প্লান্ট বসবে, ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলের
জেলা উপজেলাভালো খবররাঙ্গামাটিশহর থেকে দূরে

নতুন সাত প্লান্ট বসবে, ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/২৬ at ১২:৫৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): বয়সের ভারে নুয়ে পড়া কর্ণফুলী পেপার মিল(কেপিএম) এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প এন্ড পেপার মিলসহ আরো ৬টি কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে বিসিআইসি কর্তৃক নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইকরণের কাজ সম্পন্ন করা হয়েছে। তাছাড়া উক্ত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনটি শিল্প মন্ত্রণালয় কর্তৃক গৃহিত হয়েছে। চলতি বছর এডিপিতে উক্ত প্রস্তাব উত্থাপন হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রকল্প সমুহে প্রায় ২৫-৩০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। কারখানাটি নতুন ভাবে নির্মিত হলে কাগজ শিল্পে কেপিএমের হারানো গৌরব ফিরে আসবে বলে ধারণা করছে কেপিএম কর্তৃপক্ষ।

মিল কর্তৃপক্ষ সূত্র জানায়, ১৯৫৩ সালে মোট ৫০১ একর জমির উপর তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষ (পিআইডিসি) কারখানা (৬৮ একর) ও আবাসিক এলাকা (৪৩৩ একর) গড়ে তোলে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়। প্রতিষ্ঠাকাল থেকে বার্ষিক ৩০ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে এর যাত্রা শুরু হয়। সে সময় দেশের সরকারি চাহিদার প্রায় ৭০ ভাগ কাগজ সরবরাহ করতো কেপিএম। কালক্রমে বয়সের ভারে ধীরে ধীরে ৭২ বছরের পুরনো প্রতিষ্ঠানটি জরাজীর্ণ ও রুগ্ন শিল্পে পরিনত হয়ে পড়ে। নানা সমস্যায় জর্জরিত কারখানাটি দুর্দশাগ্রস্থ হয়ে পড়ে। এক সময় শ্রমিক-কর্মচারীদের পদচারনায় মুখরিত থাকা প্রতিষ্ঠানটি বর্তমানে অনেকটা খুড়িয়ে খুড়িয়ে চলছে। নানা প্রতিকুলতা সত্ত্বেও মিলটির উৎপাদন আজও চালু রাখা হয়েছে।

কেপিএম সূত্র আরো জানায়, শুরু থেকেই কেপিএমে বাঁশ-পাল্পউডের (নরম কাঠ) মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় মন্ড তৈরি করে কাগজ উৎপাদন করা হতো। কিন্তু বিগত ৮ বছর ধরে মন্ড তৈরির পাল্প মিলটি বন্ধ রয়েছে। এরপর থেকে বিদেশ থেকে আমদানী করা পাল্প ও দেশীয় অকেজো কাগজ দিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন চালু রাখা হয়েছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় মিলটি চালু থাকার পরও নিয়মিত লোকসান গুনতে হচ্ছে। বর্তমানে কেপিএম কর্তৃপক্ষ প্রতি টন উৎপাদিত কাগজ বিক্রি করছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়। অন্যদিকে বেসরকারি কাগজ প্রতিটন বিক্রয় হচ্ছে ১ লক্ষ ৬০ হাজার টাকায়। এতে প্রতি টন কাগজে ৩৫ থেকে ৪০ হাজার টাকা লোকসান দিচ্ছে কেপিএম। কারণ কর্তৃপক্ষ চাইলেই কাগজের দাম বৃদ্ধি করতে পারছেনা।

বর্তমানে উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রতিষ্ঠানটিকে বছরে প্রায় ২৮-৩০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই কেপিএমকে বাঁচাতে শিল্প মন্ত্রণালয়সহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে ইন্টিগ্রেডেট পেপার মিলসহ বনায়ন, পেপার ভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট ও বেসিক কেমিক্যাল প্ল্যান্ট (কাস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন পার অক্সাইড, ব্লিচিং আর্থ, টাইটানিয়াম ডাই অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক এসিড, ফসফরিক এসিড ইত্যাদি) এবং সিনথেটিক পলিস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন করা হবে। এতে এই কারখানাটিতে বছরে এক লক্ষ মেট্রিক টন কাগজ উৎপাদন করা সম্ভব হবে। বর্তমানে কেপিএম বার্ষিক কাগজ উৎপাদন করছে ৩ থেকে ৪ হাজার মেট্রিক টন।
এদিকে, বর্তমানে মিলের ২৩৭৬ জন স্থায়ী শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার সেটআপের বিপরীতে মাত্র ১৮৮ জন স্থায়ী শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও ২৫০ জন অস্থায়ী ঠিকাদার শ্রমিক দ্বারা মিলের কার্যক্রম চলছে। তবে কেপিএম নানা কারণে আগের মতো উৎপাদনে যেতে পারছেনা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মিলে দক্ষ কর্মকর্তা, শ্রমিক- কর্মচারীর অভাব, উৎপাদনের সাথে সম্পর্কিত গ্যাসের শতভাগ দাম বৃদ্ধি, চড়া মূল্যে বিদেশী পাল্প আমদানী করা, অর্থ সংকট, কাগজের মূল্য বৃদ্ধি করতে না পারা অন্যতম।

এ বিষয়ে আলাপকালে কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্লাহ জানান, ৭২ বছরের পুরাতন কারখানানটির অর্থনৈতিক আয়ুষ্কাল বহু আগেই শেষ হয়ে গেছে। কেপিএমকে পুনরায় পুরোদমে সচল রাখতে নতুন করে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিআইসি কর্তৃক শিল্প মন্ত্রনালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনাটি যাচাই-বাছাই চলছে। সরকার যদি প্রকল্পটি অনুমোদন করে তাহলে বছরে এক লক্ষ টন কাগজ উৎপাদন করা সম্ভব হবে। মিলটি পুরোদমে চালু করতে পারলে এই এলাকার আর্থ-সামাজিক ক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে, তেমনি পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি কাগজের বাজারের মূল্য নিয়ন্ত্রনের ক্ষেত্রে কেপিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কাগজের কাঁচামাল হিসেবে স্থানীয় বাঁশ, পাল্পউডের ব্যবহার বাড়বে এবং এরফলে এই এলাকার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হবে।
তিনি বলেন, দেশের সার কারখানা গুলোতে সরকার ভর্তুকি দেওয়ায় প্রতি ঘনফুট গ্যাস তারা ১৬ টাকায় পাচ্ছে, কিন্তু কর্ণফুলী পেপার মিলে প্রতি ঘনফুট গ্যাস ৩০ থেকে সাড়ে ৩১ টাকা হারে কিনতে হচ্ছে। সার কারখানার মতো কেপিএমে গ্যাস ক্রয়ে সরকার ভর্তুকি দিয়ে অর্ধেক দামে ক্রয় করার সুযোগ করে দিলে কেপিএমের কাগজ উৎপাদন ব্যয় বহুলাংশে কমতো। বর্তমানে মিল চালু অবস্থায় প্রতিদিন গড়ে ২৫-৩০ মে. টন উৎপাদন হলে প্রায় ১৩ লক্ষ টাকার গ্যাসের প্রয়োজন পড়ে। ফলে উৎপাদন করার পরেও মিলকে লোকসান গুনতে হচ্ছে। এছাড়া লোকবল সংকটের কারণে ৩টি পেপার মেশিনের মধ্যে মাত্র ১টি মেশিন দিয়ে কাগজ উৎপাদন করা হচ্ছে। লোকবল সংকট দূর করা হলে ২টি মেশিন পুরোদমে চালানো যেত। এতে লোকাসানও কমে আসতো।
এছাড়া বন্ধ অবস্থায় পড়ে থাকা মিলের কাগজ রূপান্তর প্লান্টটি পুনরায় চালু করার পাশাপাশি বিদেশী পাল্প স্থানীয় বাজার থেকে ক্রয় না করে সরাসরি আমদানী করা গেলে উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যেত। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে মিলটি পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। কেপিএম ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতিও সমৃদ্ধি হবে বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে মিলে ক্রীমলেইড, সাদা রাইটিং কাগজ, ব্রাউন, অফসেট, টাইপ রাইটিং, অ্যাজুরলেইড ও অন্যান্যসহ ৩৩ রকমের কাগজ এবং ১০ প্রকারের কাগজজাত প্যাকেজিং প্রোডাক্টস তৈরি করা হতো। বর্তমানে মিলে হোয়াইট রাইটিং, ব্রাউন, কালারসহ ৪/৫ প্রকারের কাগজ তৈরি করা হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ১৯৬০ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

নাহিদের উচ্চ শিক্ষায় পাশে দাঁড়ালো মিরসরাই এডুকেশন সোসাইটি

ক্যান্সার আক্রান্ত তনচংগ্যা পরিবারে পার্বত্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহায়তা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ

মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

টেগ্গড ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলের, নতুন সাত প্লান্ট বসবে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ লবণের ন্যায্য মূল্যের দাবিতে প্রান্তিক চাষিদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ
পরবর্তী সংবাদ বোয়ালখালীর শাকপুরা সাবেক ইউপি সদস্য আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের
জাতীয় জুন ১১, ২০২৬
মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা
লিড খেলা জুন ১১, ২০২৬
বাজেটে ইভি ও হাইব্রিডে বড় কর ছাড়, কোন গাড়ির দাম কমতে পারে, কোনগুলো বাড়বে?
লিড ২ জুন ১১, ২০২৬
ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজার জুন ১১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?