সেলিম তালুকদার আকাশ
বৈশাখে হাতছানি দাম বাড়ে কার!
প্রিয় ইলিশ আর সজিনা ডাটার।
কভে খেলি মনে পড়ে? পানতা আর শুটকি!
মনে পড়ে মনে পড়ে! বৈশাখে বৈকি
সাদা আর লাল মিলে সেজেছো কি আগে?
সেজেছিতো সেই দিন, পহেলা বৈশাখে।
এসো হে বৈশাখ এসো এসো
গেয়েছো কি কোন দিন –
রমনার বটমূলে সবমিলে কোরাসে বৈশাখে!
মাঠির থালাতে পান্তা খেয়েছো কি আগে!
ক্যামেরায় পোঁজ দিয়ে খেয়েছি তো!
পহেলা বৈশাখে।
শুধুকি বৈশাখে সাজগোজ বাঙ্গালী-
পরে হলে ভাবে, সাজ নাকি জংলী।
মাছে ভাতে বাঙ্গালী বৈশাখ দিনে
বাকী দিন লালনে ইংলিশ মনে।


