By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৮:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে: চরমোনাই পীর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে: চরমোনাই পীর
জনপথজাতীয়রাজনীতিলিড ৩

একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে: চরমোনাই পীর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০২ at ৪:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। তারা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেও মূলত বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায়। যা ইসলামী হুকুমতের সঙ্গে সাংঘর্ষিক। এতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ক্ষমতার লোভে তারা আমেরিকা ও ভারতের আধিপত্যের প্রতি নতজানু। তাদের কথা ও কাজের কোনো মিল নেই। সোনার মতো চকচক করা জিনিস দেখতে আসল মনে হলেও যেমন প্রকৃত সোনা নয়, এগুলো ইমিটেশন।

ঠিক তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেন। তারা প্রকৃত ইসলামী দল নয়। বরং ভিন্ন দেশের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে প্রকৃতপক্ষে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়।

তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে।
চরমোনাই পীর বলেন, আমরা এদেশে একাধিকবার বিএনপির শাসন দেখেছি। দেখেছি বিএনপি-জামায়াত জোটের শাসন। কেউ মুখে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসবিরোধী কথা বললেও তারা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটি দল জোটে থেকে নিজেদের স্বচ্ছ, দুর্নীতিমুক্ত বলার সুযোগ-ই নেই।

আবার ইসলামের দোহাই দিয়ে তারা জান্নাতের টিকেট দেওয়ার নামে প্রকৃত মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। মুসলমানের ঈমান আকিদার ওপর আঘাত করছে।
রেজাউল করিম বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে। দুর্নীতি করে দেশকে বিশ্বের কাছে অপমানিত করেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচালনায় দেশের টাকা পাচার হয়েছে। ৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আদর্শে চলছিল, সেই নীতি-আদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল, তা পায়নি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল, যারা এদেশে মদিনার ইসলাম কায়েমে বদ্ধপরিকর।

জনসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাওলানা হাফিজুর রহমান, মুফতি ইমরান হোসাইন, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মুফতি হাবিবুল্লাহ ঈমন, মাওলানা আহমদ উল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা নির্বাচনী আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুরশিদুল আলম, নির্বাচনী আসন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদ উল্ল‍্যাহ ভূঁইয়া, যুগ্ম সমন্বয়কারী মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, নির্বাচন পরিচালনা কমিটির লাকসাম উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, দলের মিডিয়া সমন্বয়কারী রশীদ আহমাদ রায়হান প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

‘চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হয়েছে’

টেগ্গড একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে: চরমোনাই পীর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাইয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতায় ট্রাকযোগে সংগীতানুষ্ঠান
পরবর্তী সংবাদ নারীদের অবমাননাকারীদের পাশে এ দেশের নারী সমাজ দাঁড়াতে পারে না: সালাহউদ্দিন আহমদ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?