শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি চুরির ঘটনা বৃদ্বি পাওয়ায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে।
১৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদেরের সময়ে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়ার পিংক সিটির বিপরিতে চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে হাজী মোহাম্মদ ইউসুফ মঞ্জিলের ২ তলা ভবনে ৪০ থেকে ৫০ জনের অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা হানা দেয়। ডাকাত দলের সদস্যরা ভবনের ৬টি ফ্লাটে ৬ থেকে ৭জন করে একই সময়ে প্রবেশ করে ফ্লাটে বসবাসকারী পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে হাত পা বেধে তাদের মারধর করে। প্রতিটি ফ্লাটের আলমিরা ও আসবাব পত্র ভেঙ্গে বিপুল পরিমান স্বণলংকার, টাকা, মুল্যবান মালামাল নিয়ে যায়। রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত সময়ে ডাকাত দলের সদস্যরা ভবনে ডাকাতি করে। ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে চলে যাওয়ার পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। পাহাড়তলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বদুপাড়া পিংক সিটির বিপরিতে হাজী ইউসুফ মঞ্জিলের মালিক হাজী ইউসফের ৬ প্রবাসী পুত্র ভবনের ৬টি ফ্যাল্টে পরিবার পরিজন নিয়ে আলদা আলাদা ভাবে বসবাস করছে। ডাকতির ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। পরে পুলিশ ডাকাতির সাথে জড়িত এক ডাকাতকে জনতার সহায়তায় আটক করে। ডাকাতির ঘটনার সংবাদ সামজিব যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ছড়িয়ে দেয় এলঅকার বাসিন্দারা। এরপর এলাকার বাসিন্দ্বারা সংঘবদ্ব হয়ে চারিদিকে ডাকাত প্রতিরোধে নেমে আসে। জানতা পাহাড়তলী চৌমুহনী, খৈয়াখালী, আধার মানিক এলাকা থেকে ৭ ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ৭ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে টাকা ও কিছু সিটি গোল্ড উদ্বার করা করা হয়েছে আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে । আটক ডাকাতদের পরিচয় ঠিকানা ও ঘটনা সর্ম্পকে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি সাজেদুল ইসলাম। এদিকে গত ১৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে হলতিয়া রাবার বাগান এলাকায় মাহবুল আলমের মৎস প্রকল্পে একদল দুবৃত্ত হানা দিয়ে মৎস প্রকল্পের কর্মচারীকে মারধর করে মৎস প্রকল্প থেকে একটি গাভী ও বাচুর নিয়ে যায় বলে জানান মাহবুল আলম। গত ১২ মার্চ বৃহস্পতিবার ভোর রাতে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজী বাদশা মিয়ার বাড়ি থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের একটি মহিষ চুরি করে নিয়ে যায় বলে কামাল উদ্দিন রাউজান থানায় অভিযোগ করেছেন বলে জানান। একই দিন সন্দ্ব্যায় একই ইউনিয়নের ডোমখালী মাজার গেইট থেকে একাট মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ব চোরের দল। গত ১৫ মার্চ রবিবার দিবাগত রাতে রাউজানের হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াছিন নগর আরশ্যা টিলা এলাকার বাসিন্দা জীপ চালক মো. সুমন (২০) বাড়ী যাওয়ার পথে এয়াসিন নগর ফাহাদ তালুকদার বাড়ীর সামনে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী দলের সদস্যরা তাকে আটক করে বেদম প্রহার করে তার কাছ থেকে ১০ হ্জাার টাকা ও মোবাইল ফোন চিনিয়ে নেয় বলে জীপ চালক সুমন জানান। জীপ চালক এবিষয়ে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন বলে জনিয়েছেন।


