কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভের পাশে মরদেহটি পাওয়া গেছে বলে জানান বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় তিন টুকরো একটি মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী কোনো এক যুবকের বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


