সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: ককাসবাজারের প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
সহকারী শিক্ষক শাহাজালাল মুনিরের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুল্লাহ খালেদ। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, শিক্ষকদের মধ্যে মোঃ রেজাউল করিম, এস.এম. তারিকুল হাসান, আবদুল খালেক মিশু, দেলাওযার হোসাইন সাঈদি, বিদায়ী শিক্ষার্থী নাফিসা তাসনিম ইলমা, সুহাইফা জান্নাত সামিয়া, অর্ণব পাল, ফাহাদ বাবু ও ওয়ায়েস করনী সাউদ বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক আবুবক্কর ছিদ্দিক।


