২৫ এপ্রিল, শনিবার, সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূর নাহার মিলনায়তন রূপ নেয় এক প্রাণবন্ত সাহিত্য-উৎসবে। কবিতা, গান, গল্প, আলোচনা আর ভাবনার মেলবন্ধনে গড়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক আবহ। যেখানে শব্দ হয়ে ওঠে অনুভূতির ভাষা, আর সৃজনশীলতা খুঁজে পায় তার উজ্জ্বল প্রকাশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন কবি ও কলামিস্ট রিজোয়ান মাহমুদ, কবি-গল্পকার ও সংগঠক তহুরীন সবুর ডালিয়া, কলামিস্ট ও সংগঠক কাজী রুনু বিলকিস, দুই বাংলার খ্যাতিমান বাচিকশিল্পী আয়েশা হক শিমু এবং প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, শিশুসাহিত্যিক ও সংগঠক ইলিয়াছ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন কবি ও গল্পকার লিপি বড়ুয়া।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রগতি সাহিত্য সংসদের প্রথম প্রকাশনা “প্রগতি” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, যা নতুন লেখক-সৃষ্টিশীলদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগায়।
উৎসবে অংশগ্রহণ করেন কবি, লেখক, বাচিকশিল্পী ও সংগীতশিল্পীরা। তাঁদের আবৃত্তি, গল্পপাঠ, শুভেচ্ছা বক্তব্য ও সংগীত পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে ওঠে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন লেখক সংগঠক আলোকচিত্রশিল্পী কানিজ ফাতেমা লিমা, কবি শিশুসাহিত্যিক সংগঠক গৌতম কানুনগো, কবি শিশুসাহিত্যিক সংগঠক তানভীর হাসান বিপ্লব, কবি আলমগীর হোসেইন, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দী,কবি গল্পকার মারজিয়া খানম সিদ্দিকা, কবি শিশুসাহিত্যিক কাশেম আলী রানা,শামীমা আকতার,কবি মোহাম্মদ ওসমান হোসেন সাকিল,কবি সংগঠক পুলক চন্দ, কবি শিশুসাহিত্যিক মির্জা মোহাম্মদ আলী,কবি শিশুসাহিত্যিক সালাম সৌরভ, কবি সংগঠক তানজিনা রাহী,কথাসাহিত্যিক বিচিত্রা সেন, কবি শিক্ষক নূর উদ্দিন, কবি শিশুসাহিত্যিক জি এম জহির,কবি সংগঠক নীলরতন দাশগুপ্ত, অনুবাদক গল্পকার সংগঠক ফারজানা রহমান শিমু, সংগঠক এম কামাল উদ্দিন, বাচিকশিল্পী সংগঠক লেখক উপস্থাপক দিলরুবা খানম ছুটি,লেখক বাচিকশিল্পী সংগীতশিল্পী রিনিক মুন, কবি শিশুসাহিত্যিক সাংবাদিক ইফতেখার মারুফ, লেখক বিকাশ বড়ুয়া, বাচিকশিল্পী সংগীতশিল্পী রাজিউর রহমান বিতান,কবি সুপর্ণা লিপি বড়ুয়া, কবি শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল,কবি শিশুসাহিত্যিক নাটু বিকাশ বড়ুয়া,লেখক সংগঠক চন্দন কুমার চৌধুরী, কবি শিশুসাহিত্যিক গল্পকার নূরনাহার নিপা,কবি শিশুসাহিত্যিক রাসু বড়ুয়া,কবি সংগঠক রাফিয়া ডকি,কবি সাংবাদিক আসিফ ইকবাল, মো: জামাল।
সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক ও সংস্কৃতিমনা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে এক স্মরণীয় মিলনমেলায়।


