By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১১:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > দেশে দেশে > মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫
দেশে দেশেবিদেশ

মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০১ at ১০:৫৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মিয়ানমারের শান রাজ্যের একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুরে চীনের সীমান্তের কাছে নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী টা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানায়, খনন ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটে। এটিকে তারা ‘দুর্ঘটনাবশত বিস্ফোরণ’ বলে উল্লেখ করেছে।

বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলের ছবিতে বিশাল গর্ত, ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ঘরবাড়ি এবং পুড়ে যাওয়া গাছপালা দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে এটিকে বিমান হামলা বলে মনে করেন।

স্থানীয় এক বাসিন্দা সামাজিক মাধ্যমে লিখেছেন, বিস্ফোরণে পর তার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

তিনি আরও জানান, শিশুদেরও মৃত্যু হয়েছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় পুরো একটি এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।

তিনি লিখেছেন, ‘আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। আমি ঘরে বসে নুডলস খাচ্ছিলাম, ফোন দেখছিলাম। যদি আমি রান্নাঘরে থাকতাম, হয়তো বেঁচে ফিরতে পারতাম না।”

স্থানীয় ওই বাসিন্দা আরও জানান, তার একটি পা সামান্য আহত হয়েছে এবং নিজের ঘর ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের পর চারপাশে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়।

‘মানুষ চিৎকার করছিল, বাবা-মাকে ডাকছিল। মনে হচ্ছিল পৃথিবীর সবকিছু শেষ হয়ে গেছে।’ লিখেছেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, কীভাবে বিস্ফোরক রাখা একটি স্থাপনা আবাসিক এলাকার এত কাছে পরিচালিত হতে পারে। নিহতদের পরিবারগুলো পূর্ণ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত সন্তুষ্ট হবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের জান্তা-বিরোধী সবচেয়ে শক্তিশালী কিছু জাতিগত সশস্ত্র গোষ্ঠীর একটি। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো সাধারণত খনিজ সম্পদ আহরণ করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে সেখানে খনি দুর্ঘটনা ও এমন বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানিয়েছে এএফপি। সূত্র: বিবিসি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন

ইরানে ফের মার্কিন হামলা

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

টেগ্গড নিহত অন্তত ৫৫, মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পানামাকে বিধ্বস্ত করে ৬ গোল দিলো ব্রাজিল
পরবর্তী সংবাদ চট্টগ্রাম ও কক্সবাজারে ঝড়বৃষ্টির আশঙ্কা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শহীদ জিয়া স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জুন ১, ২০২৬
সমুদ্র থেকে উঠে এল রহস্যময় ডিভাইস
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১, ২০২৬
প্রচন্ড তাপদাহ: পথচারী-শ্রমজীবীদের তৃষ্ণা নিবারণে নাজিরহাটে হক কমিটির শরবত বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১, ২০২৬
দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর: সাঈদ আল নোমান এমপি
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি জুন ১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?