By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | বিকাল ৩:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ফিরে দেখা: আজ কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর, এখনও ঝুঁকিতে রয়েছে বহু পরিবার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ফিরে দেখা: আজ কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর, এখনও ঝুঁকিতে রয়েছে বহু পরিবার
জনপথজেলা উপজেলারাঙ্গামাটিশহর থেকে দূরে

ফিরে দেখা: আজ কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর, এখনও ঝুঁকিতে রয়েছে বহু পরিবার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৩ at ৭:৪৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: আজ ১৩ জুন। ২০১৭ সালের এইদিনটি রাঙামাটি জেলাধীন কাপ্তাইবাসীর জন্য ছিল এক বিভীষিকাময় দিন। এরআগের দিন (১২ জুন ২০১৭) মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। টানা বর্ষনে তখন ঘরবন্দি প্রায়ই সব মানুষ। অতিবৃষ্টিতে সেদিন কাপ্তাইয়ের সকল সড়ক পথ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
১৩ জুন সকালে কাপ্তাইবাসী শুনলো ভয়াবহ পাহাড় ধসের কথা। বিভিন্ন প্রান্ত থেকে পাহাড় ধসে মৃত্যুর খবর আসতে লাগল। ওইদিন সকালে প্রথম দুঃসংবাদটি আসে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি থেকে। ভয়াবহ পাহাড় ধসে সেদিন ওই এলাকায় বসবাসরত নুরনবীসহ তার ছেলের গর্ভবতী স্ত্রী এবং তার শিশু পুত্র ঘটনাস্থলে মারা যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ ওই এলাকায় ছুটে যান সে সময়ের কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। এরপর একে একে ওয়াগ্গার মুরালীপাড়া, রাইখালির কারিগর পাড়া এবং চিৎমরম থেকে পাহাড় ধস ও মৃত্যুর খবর আসতে থাকে। সেদিনের পাহাড় ধসে কাপ্তাইয়ে প্রান হারায় মোট ১৮ জন। পাহাড়ী ঢলে তলিয়ে যায় শত শত একর সবজি ক্ষেত, বিনষ্ট হয় বহু ঘরবাড়ী। আজও সেদিনের কথা মনে করে কাপ্তাইবাসী শিহরিত হয়ে উঠে।

এদিকে, কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর হলেও এখনও উপজেলার অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত পরিবার। বিশেষ করে ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েকশ’ পরিবার। এছাড়া ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া, তিনছড়ি, মিতিঙ্গাছড়িসহ দূর্গম অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বহু পরিবার। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি হলে এদেরকে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয় ঠিকই। কিন্তু এসব পরিবার গুলোকে স্থায়ীভাবে পূর্নবাসন করা যায়নি।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনী এলাকায় এখনও ঝুঁকিতে বসবাস করছে অনেক মানুষ। যখন অতি বৃষ্টি হয়, তখন পাহাড় ধসের আশংকায় তারা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আসে। যদি এসব লোকদের স্থায়ী ভাবে কোন জায়গায় পূর্ণবাসন করা যায় তবেই এই সমস্যার সমাধান হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন, ৪নং কাপ্তাই ইউনিয়নর ঢাকাইয়া কলোনি সহ উপজেলার রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়নে এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বহু পরিবার। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রায়ই এসব এলাকায় গিয়ে জনগণকে পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য অনুরোধ করি। বিশেষ করে অতিবৃষ্টি হলে তখন পাহাড় ধসের আশংকা থেকে যায়। তখন আমরা ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসি এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি। যদি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা দূর্যোগের আগে নিরাপদ স্থানে চলে আসে তাহলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ

‘আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে’

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: আসামি আবিরের মৃত্যুদণ্ডের আদেশ

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

‘চট্টগ্রামের উন্নয়নে কোন ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না’

টেগ্গড এখনও ঝুঁকিতে রয়েছে বহু পরিবার, ফিরে দেখা: আজ কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ টেকনাফে লোকালয়ে আহত মা হাতি, উদ্ধারে বন বিভাগ
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ
আমাদের চট্টগ্রাম জনপথ ভালো খবর লিড ৩ জুন ১৭, ২০২৬
‘আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে’
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ১৭, ২০২৬
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: আসামি আবিরের মৃত্যুদণ্ডের আদেশ
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ জুন ১৭, ২০২৬
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী
কৃষি জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ জুন ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?