By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ২০২৬ বিশ্বমঞ্চে হোঁচট দিয়ে যাত্রা শুরু করল কার্লো আনচেলত্তির ব্রাজিল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ২০২৬ বিশ্বমঞ্চে হোঁচট দিয়ে যাত্রা শুরু করল কার্লো আনচেলত্তির ব্রাজিল
খেলা

২০২৬ বিশ্বমঞ্চে হোঁচট দিয়ে যাত্রা শুরু করল কার্লো আনচেলত্তির ব্রাজিল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

২০২৬ বিশ্বমঞ্চে হোঁচট দিয়ে যাত্রা শুরু করল কার্লো আনচেলত্তির ব্রাজিল। হেক্সা মিশনের শুরুটা মোটেও সুখকর হলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আফ্রিকার পরাশক্তি মরক্কোর কাছে পয়েন্ট খোয়ালো সেলেসাওরা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া ব্রাজিলকে ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরী গোল ম্যাচে ফেরালেও, শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। মরক্কোর জমাট রক্ষণ আর গতিময় ফুটবলের সামনে প্রথম ম্যাচেই ব্রাজিলের এমন পয়েন্ট হারানোর ফলে গ্রুপ ‘সি’-এর সমীকরণ শুরুতেই বেশ জমে উঠল।

ম্যাচের শুরু থেকেই দারুণ সৃজনশীলতায় ব্রাজিলের বিপক্ষে লড়েছে মরক্কো। প্রথম ১০ মিনিটে তো সেলেসাওদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছেন আশরাফ হাকিমিরা। এটলাস লায়ন্সরা যেখানে দারুণ সব ড্রিবলিং আর নিখুঁত সব শটে ভক্তদের মনে আশা জোগাচ্ছিলেন তখন কার্লো আনচেলত্তির শিষ্যরা ভুগছিলেন বল দখলে রাখতেই। এমনকি ভুল পাসও ছিল অনেক। প্রথম ১০ মিনিটের বেশিরভাগ সময় বল ছিল মরক্কোর নিয়ন্ত্রণে।

তবে প্রথম ১০ মিনিট শেষে সেলেসাওরা যেন নিজেদের গুছিয়ে নিতে শুরু করে। বল দখলে আক্রমণে যেতে থাকে তারা। চতুর্দশ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল ব্রাজিল।

প্রতিপক্ষ ফুটবলারদের কাটিয়ে দারুণ এক পাস ভাসিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মরক্কোর গোলপোস্টের একেবারে সামনে ভেসে আসা সেই বলে নিজের মাথা ছোয়াতে ব্যর্থ হন ইগর থিয়াগো। এদিকে ব্রাজিল যখন কেবলই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে তখন গোলের দেখা পায় মরক্কো।

ব্রাজিলের রক্ষণকে বোকা বানিয়ে প্রথম গোল পায় দলটি। মাঝমাঠে বল পেয়ে চুলচেরা পাস দেন ব্রাহিম দিয়াজ। সেই পাস ধরে ইসমাইল সাইবারি যখন সামনে এগোচ্ছেন তখন তাঁর সামনে ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার ছাড়া আর কেউ নেই। প্রতিপক্ষের চেষ্টা প্রতিহত করতে ডি বক্সের বাইরেও বেরিয়ে এসেছিলেন বেকার। তবে শেষ রক্ষা হয়নি। দারুণ ফিনিশিংয়ে গোল করেন সাইবারি।

এদিকে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিল ভেঙে পড়েনি। হাইড্রেশন ব্রেকের পর গুছিয়ে খেলতে শুরু করে দলটি। আর ৩২ মিনিটে দলকে সমতায় ফেরান ভিনি। ৩২ তম মিনিটে নিজের ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বুলেট গতির এক শটে জালের দেখা পান। ভিনির এই গোল ঠেকানোর চেষ্টা করেও সফল হতে পারেননি ইয়াসিন বৌনো।

দুই দল সমতায় ফেরার পর মরক্কো লিডের আশায় মরিয়া হয়ে ওঠে। তবে ব্রাজিলের খেলায় তেমন ঝাঁজ খুঁজে পাওয়া যায়নি। এটলাস লায়ন্সরা যখন দল হিসেবে দারুণ সমন্বয় করেছেন সেখানে ব্রাজিল বেশ ভুগেছে মাঝমাঠে। এদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন লুকাস পাকেতা। দারুণ এক ভলিতে জালের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। তবে ইয়াসিন বৌনোর ক্ষিপ্রতায় বেঁচে যায় মরক্কো। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় সমতায়।

এদিকে বিরতির পর ব্রাজিল যেন ধীরে ধীরে নিজেদের আরও গুছিয়ে নিতে শুরু করে। ক্যাসেমিরো ও রজার ইবানেজের বদলে দ্বিতীয়ার্ধের শুরুতেই দানিলো ও ফাবিনিয়োকে মাঠে নামান আনচেলত্তি। এতে যেন ব্রাজিলের মাঝমাঠে কিছুটা প্রাণ ফিরে আসে। ৫২ মিনিটে সুযোগও এসেছিল সেলেসাওদের। তবে ভিনির পাস থেকে ইগর থিয়াগোর গোল প্রচেষ্টা রুখে দেন মরক্কো গোলরক্ষক।

এদিকে ৬১ মিনিটে দলে আরও দুই পরিবর্তন আনেন আনচেলত্তি। থিয়াগো ও লুকাস পাকেতার বদলে মাঠে নামেন ম্যাথিয়াস কুনিয়া ও লুইজ হেনরিকে। মরক্কোও উঠিয়ে নেয় ব্রাহিম দিয়াজ ও আজেদিনে ওনাহিকে। তবে দুই দলই একাধিক পরিবর্তন আনলেও দ্বিতীয়ার্ধের খেলা যেন ম্যারমেড়েই থেকে যায়। দুই দলই গোল করার চেষ্টায় মরিয়া লড়াই করলেও বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।

৮৩ মিনিটে রাফিনিয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ হয় মরক্কো গোলরক্ষকের প্রচেষ্টায়। এদিকে যুক্তরাষ্ট্রের উষ্ণ আবহাওয়ায় দুই দলের ফুটবলাররাই শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েন। নির্ধারিত ৯০ মিনিটে সমতায় শেষ হওয়ার পর দুই দল অতিরিক্ত পায় পুরো ১০ মিনিট।

এই দশ মিনিটেও দুই দলের আক্রমণ- পালটা আক্রমণ চলতে থাকে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষদিকে অবশ্য জালের দেখা প্রায় পেয়েই গিয়েছিল মরক্কো। তবে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত ক্ষিপ্রতায় শেষ পর্যন্ত বেঁচে যায় সেলেসাওরা। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। বিশ্বকাপে প্রথম ম্যাচে হোঁচট খেয়ে তাই হেক্সা মিশনে বড় ধাক্কাই খেল ব্রাজিল। এদিকে ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। ফলে গ্রুপ ‘সি’-এর সমীকরণ শুরুতেই বেশ জমে উঠল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে চমকে দিল অস্ট্রেলিয়া

হাইতিকে ১-০ গোলে হারিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনার জন্য বড় সুখবর

১৭ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

বাংলাদেশের পেস আক্রমণকে বিশ্বের সেরা তিনে রাখছেন তাসকিন

টেগ্গড ২০২৬ বিশ্বমঞ্চে হোঁচট দিয়ে যাত্রা শুরু করল কার্লো আনচেলত্তির ব্রাজিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আল হিকমাহ মানব কল্যাণ সুফীজম মেধা বৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ হাইতিকে ১-০ গোলে হারিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ১৪, ২০২৬
উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১৪, ২০২৬
শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ ভালো খবর লিড জুন ১৪, ২০২৬
মাহিরা শর্মা-অভিষেক শর্মার ‘গোপন প্রেম’, তোলপাড় নেটপাড়া
বিনোদন জুন ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?