By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৯:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাতে ঢাকায় এসে সকালেই মিরপুরে হাথুরুসিংহে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > রাতে ঢাকায় এসে সকালেই মিরপুরে হাথুরুসিংহে
খেলা

রাতে ঢাকায় এসে সকালেই মিরপুরে হাথুরুসিংহে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটাররা চন্ডিকা হাথুরুসিংহের খুব চেনা। প্রায় তিন বছর কাজ করে গেছেন টাইগারদের সঙ্গে। এনে দিয়েছেন অনেক সাফল্য। তার কিছু কাজের সমালোচনাও ছিল অবশ্য। বিশেষ করে চুক্তি শেষ হওয়ার আগেই চরম অপেশাদারিত্বের পরিচয় দিয়ে দায়িত্ব ছেড়েছিলেন। সেই হাথুরুসিংহে ফের বাংলাদেশের প্রধান কোচ হয়ে ফিরেছেন। সোমবার রাতে বাংলাদেশে পা রেখেছেন তিনি। রাতটুকু বিশ্রাম নিয়ে গতকাল সকালেই হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হলেন এই শ্রীলঙ্কান।
সামনেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। প্রথম দুই ওয়ানডের স্কোয়াড ঘোষণা হয়েছে আগেই। আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়নি এখনো, তবে গতকাল জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুরে ঘাম ঝরিয়েছেন ঐচ্ছিক অনুশীলনে।

এদিন জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন মিরপুরে। প্রথম মেয়াদে যখন বাংলাদেশ দলের কোচ ছিলেন তখন দলের অধিকাংশ খেলোয়াড়ের সঙ্গেই
দূরত্ব তৈরি হয়েছিল হাথুরুর সঙ্গে। তবে প্রথমদিন পুরনো বিবাদের ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যায়নি। একে একে সবাই দেখা করলেন নতুন কোচের সঙ্গে। সবাইকে বেশ সিরিয়াস দেখা গিয়েছে। পাঁচ বছর পুরনো সেই সিরিয়াসনেস যেন আবারো ফিরে এসেছে ‘হোম অব ক্রিকেটে’। মাঠের কাজ সেরে দুপুরে ক্রিকেটার আর বোর্ড কর্তাদের সঙ্গে রাজধানীর একটা অভিজাত হোটেলে মিটিং করেন এই কোচ। তার আগেই শিষ্যদের সঙ্গে একটু দেখা করে নিয়েছেন। এরপরে আলাপ করেছেন মিরপুরের পিচ কিউরেটর গামিনী সিলভার সঙ্গে। তার মিনিটখানেক আলাপের পর বেশ কিছুক্ষণ কথা বলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এরপর গেলেন ইনডোরের দিকে, এর কিছুক্ষণ পর আবারো ফিরেছেন মূল মাঠে।
অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া হাথুরুসিংহে সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় নামেন। বিমানবন্দরে সংবাদকর্মীরা তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও বেশি কিছু বলেননি তিনি। ছোট্ট করে বলেন, ‘ফিরতে পেরে আমি খুবই খুশি। আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি, সেই কারণে আবার ফিরে এলাম।’ মিরপুরেও এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি হাথুরুসিংহে। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন হাথুরুসিংহে।
শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তবে ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। আগের অধ্যায়ে বেশ সাফল্য ছিল হাথুরুসিংহের। সে সময়ে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলে তার কোচিংয়ে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছিল সেমিফাইনাল। এ ছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে টাইগাররা। তবুও তার প্রথম অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়। বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন তিনি। ৫৪ বছর বয়সী এ কোচ দ্বিতীয় মেয়াদে ঢাকায় থাকবেন আরও দুই বছর। বাংলাদেশে তার নতুন মিশনে সামাল দিতে হবে অনেক নতুন চ্যালেঞ্জ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

প্রথমবার বিশ্বকাপের নকআউটে কঙ্গো

নাটকীয় ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া, ইরানের স্বপ্নভঙ্গ

জর্ডানের জালে তিন গোল, মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ছাঁটাই হয়েই নতুন সংস্থা চালু করলো গুগলের সাবেক ৭ কর্মী
পরবর্তী সংবাদ বাংলাদেশের কি আদানি পাওয়ার চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত?
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খুটাখালী নয়াপাড়া মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
রাউজানে ২১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জনপথ কৃষি জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২৯, ২০২৬
রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে শিক্ষা জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?