By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৪:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভূমিকম্প নিয়ে খবর প্রচার করে হেনস্থার শিকার হচ্ছেন তুর্কি সাংবাদিকরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > গণ মাধ্যম > ভূমিকম্প নিয়ে খবর প্রচার করে হেনস্থার শিকার হচ্ছেন তুর্কি সাংবাদিকরা
গণ মাধ্যমবিদেশ

ভূমিকম্প নিয়ে খবর প্রচার করে হেনস্থার শিকার হচ্ছেন তুর্কি সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৫ at ১২:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

এ মাসের শুরুতে তুরস্কে যখন ভূমিকম্প আঘাত হানে তখন এপিসেন্টার থেকে ৩২২ কিলোমিটার দূরে ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক মির আলী কোকার। তিনি দ্রুত তার মাইক্রোফোন ও ক্যামেরা নিয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছান। এরপরের দিনগুলোতে আলী একের পর এক খবর পোস্ট করতে থাকেন উদ্ধারকার্য নিয়ে। যারা বেঁচে গেছেন তাদের গল্পগুলো তিনি টুইটারে তুলে ধরেছিলেন। কিন্তু এটিই কাল হয় তার জন্য। বর্তমানে তার বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ এনেছে তুরস্ক কর্তৃপক্ষ। এরফলে তার তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

শুধু আলী একাই নয়, এমন অন্তত চার তুর্কি সাংবাদিকের বিরুদ্ধে ভূমিকম্প নিয়ে ভুয়া খবর প্রচারের অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে সক্রিয় সংস্থাগুলো বলছে, এমন অভিযোগে কয়েক ডজন সাংবাদিককে আটক, হেনস্থা এবং রিপোর্টিং-এ বাধা দেয়া হয়েছে। এই রিপোর্ট লেখার সময় ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই দেশে ৫০ হাজার ছাড়িয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত অঞ্চলে রিপোর্ট করতে গিয়ে সাংবাদিকদের এখন সাবধান হতে হচ্ছে।
আলী নিজে জাতিগতভাবে একজন কুর্দি।

তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের সমালোচক হিসেবে পরিচিত দু’টি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করেন। তার প্রকাশিত রিপোর্টগুলোতে ভূমিকম্পের পর সরকারের নানা অনিয়ম ও ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন যে, অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও তারা কোনো ত্রাণ বা সাহায্য পাননি। এসব দাবিই প্রচার করছিলেন আলী। এর ফলেই তিনি সরকারের টার্গেটে পরিণত হয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে গিয়ে এরদোগান শহরগুলোকে নতুন করে তৈরির প্রতিশ্রুতি দেন। কিন্তু একই সঙ্গে যারা ভুয়া খবর ছড়াচ্ছে এবং ‘সমাজে অস্থিতিশীলতা’ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। আলী জানিয়েছেন, পুলিশ তার অ্যাপার্টমেন্টে একটি নোট রেখে গেছে যাতে তাকে বলা হয়েছে পুলিশ স্টেশনে হাজিরা দিতে। স্টেশনে গেলে পুলিশ তাকে জানায় যে, তার বিরুদ্ধে ‘ভুয়া তথ্য প্রচার আইনের’ অধীনে তদন্ত চলছে। তাকে তার রিপোর্টগুলো নিয়ে নানা প্রশ্ন করে পুলিশ।

গত বছরের অক্টোবর মাসে নতুন এই আইন প্রণয়ন করে তুরস্ক। এই আইন রাষ্ট্রকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আরও ক্ষমতা প্রদান করে। তবে মানবাধিকার ও সাংবাদিকদের সংস্থাগুলো এই আইনকে দমনমূলক বলে অভিযোগ জানিয়ে আসছে। দেশটির বিরোধী দলগুলোও এই আইনের তীব্র সমালোচনা করছে।

আলীর দাবি, তিনি তার খবর সংগ্রহের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করেননি। তিনি আক্রান্ত থেকে শুরু করে পুলিশ সকলের বক্তব্যই প্রচার করেছেন। তথ্যের নিশ্চয়তা পাওয়া না পর্যন্ত তিনি কোনো খবর প্রচার করতেন না বলেও দাবি করেন আলী। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এক বিবৃতিতে আলীর বিরুদ্ধে তুরস্ক সরকারের এই অভিযোগকে বানোয়াট বলে বর্ণনা করেছে। তারা দাবি করেছে, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এই তদন্ত বন্ধ করতে হবে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে জানিয়েছে, আলীর মতো আরও অন্তত তিন সাংবাদিককে এমনভাবে আইনের মুখোমুখি করা হচ্ছে।

তাদের মধ্যে আছেন, মেরদান ইয়ানারদা ও এনভার আইসেভার। তারা ইস্তাম্বুলভিত্তিক বিশিষ্ট রাজনৈতিক আলোচক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিপুলসংখ্যক অনুসারী আছেন। তারা দুজনেই ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে সমালোচনা করেছেন। আর মেহমেত গুল নামের একজন মির আলীর মতোই দিয়ারবাকিরে থাকেন। এই তিনজনের বিষয়েই তদন্ত চলছে। সরকারের উদ্ধার প্রচেষ্টার সমালোচনাকারী একজন স্বেচ্ছাসেবকের সাক্ষাৎকার নেওয়ায় তাকে ‘বিদ্বেষ উসকে দেয়ার’ সন্দেহে মেহমেত গুলকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়।
ঠিক কতজন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চলছে, তা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার পুলিশ বলেছে, তারা ‘উসকানিমূলক পোস্ট’ দেওয়ার জন্য ১৩৪ জনকে আটক করেছে। তাদের মধ্যে পরে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সমালোচকেরা বলছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেয়েও যেকোনো সমালোচনা শক্ত হাতে দমন করার বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে। ইস্তাম্বুলের বিলগি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাইবার অধিকার বিশেষজ্ঞ ইয়ামান আকদেনিজ বলেন, সরকার ভূমিকম্প অঞ্চল থেকে আসা তথ্য গোপন করার চেষ্টা করছে।

 

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নাগরিকদের জন্য আমিরাতের নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

রাঙামাটির প্রবীণ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন জেলেনস্কি
পরবর্তী সংবাদ কেন ব্রেক্সিট আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে?
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?