By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যেমন চুলে তেমন যত্ন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রকমারি > যেমন চুলে তেমন যত্ন
রকমারি

যেমন চুলে তেমন যত্ন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৪ at ৩:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চুলকে মজবুত, টেকসই এবং চুলপড়া প্রতিরোধে চুলের যত্ন সঠিক উপায়ে করা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে প্রত্যেকের চুল একরকম নয় এবং বিভিন্ন চুলের ধরন অনুযায়ী আলাদা আলাদা উপায়ে যত্ন নেয়া প্রয়োজন। অতএব, সঠিক চুলের যতেœর জন্য আপনাকে প্রথমে চুলের ধরন জানতে হবে, তারপর যে উপায়ে নিয়মিত পরিচর্যা করে আপনার চুলকে নিরাপদে রাখতে পারেন তা হলো-
তৈলাক্ত চুলের যত্ন
তৈলাক্ত চুলের যত্ন করা একটু জটিল।এই ধরনের চুল খুব তাড়াতাড়ি চটচটে হয়ে যায়, যা আবার সহজে স্টাইল সেট করা হয় না।
তৈলাক্ত চুলের যত্নগুলো হলো-
১. চুল ধোয়ার জন্য হালকা শ্যাম্পু ব্যবহার করুন।
২. প্রতিদিন চুল ধোয়া গুরুত্বপূর্ণ, মাথার ত্বকে শ্যাম্পু খুব বেশি ব্যবহার করবেন না।
৩. সবসময় ঠাণ্ডা বা হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। গরম পানি ব্যবহার করলে মাথার ত্বক থেকে বেশি তেল বের হয়ে যায়, যা চুলকে আঠালো করে তোলে।
৪. গরম তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন, তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৫. খুব যদি তৈলাক্ত হয় তবে কন্ডিশনার ব্যবহার করবেন না।
৬. এ ধরনের চুল চকচকের কারণে হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না।
৭. ঘন ঘন চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন। কারণ এটি মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল বের করে।
৮. মাথার ত্বক বেশি ঘষবেন না।
৯. পানিতে লেবু মিশিয়ে চুল ধোয়া হলে চুল থেকে অতিরিক্ত তেল দূর হয়।
১০. প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করাও তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

শুষ্ক চুলের যত্ন
অতিরিক্ত সূর্যালোক এবং ঘামের কারণে চুল শুষ্ক হয়ে যায়। এ ছাড়া কালার করা, কার্লিং করা, স্ট্রেইট করা বা কোনো রাসায়নিক চিকিৎসা চুলের প্রাকৃতিক তেলের ক্ষতি করে, যার কারণে চুল শুষ্ক হয়ে যায়।
১. এই ধরনের চুলে প্রতিদিন শ্যাম্পু করা এড়িয়ে চলুন। কারণ এটি মাথার ত্বকের প্রাকৃতিক তেলের ক্ষতি করে এবং চুল আরও শুষ্ক হয়ে যায়।
২. উচ্চ প্রোটিনযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। হালকা এবং অম্লীয় শ্যাম্পু শুষ্ক এবং প্রাণহীন চুলের জন্য সর্বোত্তম।
৩. শ্যাম্পু করার পর প্রতিবার কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলকে নরম ও চকচকে করে তুলবে।
৪. হিট অ্যাক্টিভেটেড ময়েশ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করুন অথবা সপ্তাহে একবার তেলের চিকিৎসা নিন।
৫. হেয়ার ড্রায়ার ব্যবহার করা এড়িয়ে চলুন। ড্রায়ার, কার্লিং, স্ট্রেইটিং এবং ইস্ত্রি চুলকে শুষ্ক এবং প্রাণহীন করে তোলে।

যদি ড্রায়ারের ব্যবহার প্রয়োজন হয়, তাহলে এটি সর্বনি¤œ তাপমাত্রায় ব্যবহার করুন।
৬. হেয়ার স্প্রে, হেয়ার জেল এবং অন্যান্য রাসায়নিক পদার্থযুক্ত স্টাইলিং ক্রিম থেকে দূরে থাকুন। এটি চুলকে শুষ্ক করে তোলে।
৭. ভেজা চুল সহজে ভেঙে যায়, তাই ভেজা চুল আঁচড়ানোর সময় সতর্ক থাকুন।
৮. সূক্ষ্ম দাঁতযুক্ত চিরুনির পরিবর্তে মোটা দন্তযুক্ত চিরুনি ব্যবহার করুন, এটি চুলকে স্থির করা সহজ করবে এবং ভাঙবে না।
৯. চুল ব্রাশ করার জন্য একটি নরম ব্রিসল হেয়ার ব্রাশ এবং চিরুনি ব্যবহার করুন।
স্বাভাবিক চুলের যত্ন নেবেন
সাধারণ চুলের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এই ধরনের চুলের যত্নগুলো হলো-
১. সপ্তাহে দু’বার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগান।
২. দুই মাস পর পর চুল ছাঁটুন।
৩. চুল ধোয়ার জন্য সবসময় ঠাণ্ডা বা হালকা গরম পানি ব্যবহার করুন।
৪. মাসে একবার হেয়ার মাস্ক লাগান।
৫ চুলের সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন।
কোঁকড়া বা ভাঁজযুক্ত চুলের যত্ন
১. এ ধরনের চুলে সপ্তাহে ২ দিনের বেশি শ্যাম্পু করতে নেই।
২ চুলের আর্দ্রতা ধরে রাখার জন্য চুল ধোয়ার পর কন্ডিশনার লাগান।
৩. কোঁকড়া চুলের জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন।
৪. সূক্ষ্ম দাঁতের চিরুনি ব্যবহার করবেন না।
৫. স্টাইলিং পণ্যের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন।

লম্বা চুলের যত্ন
১. ঘুমানোর সময় শক্ত বেণী বাঁধবেন না। কারণ স্ট্রেচিং করলে চুল ভেঙে যেতে পারে।
২. দৈর্ঘ্য বজায় রাখার জন্য প্রতি ৩-৪ মাসে চুল ছাঁটা। (মহিলাদের ক্ষেত্রে)
৩. মোটা দাঁতযুক্ত চিরুনি দিয়ে জট পাকানো চুল বিচ্ছিন্ন করুন। ভুল করে ব্রাশ ব্যবহার করবেন না। এর ফলে চুল ভেঙে যেতে পারে।
৪. তোয়ালে দিয়ে ভেজা চুল ঘষার পরিবর্তে হালকা হাতে টিপুন।
এসব যত্ন নেয়ার পরও যদি দেখেন প্রতিদিন আপনার ১০০-এর অধিক চুল পড়ে যাচ্ছে এবং মাথা খালি হয়ে যাচ্ছে তখন ডাক্তারের চিকিৎসা বা পরামর্শ নিতে হবে।

লেখক: হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ও চিফ কনসালট্যান্ট কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। যোগাযোগ: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, বিটিআই সেন্ট্রা গ্র্যান্ড, ফার্মগেট গ্রীন রোড, ঢাকা। সেল: ০১৭১১৪৪০৫৫৮

আপনি এটিও পছন্দ করতে পারেন

আজ বিশ্ব সাইকেল দিবস

পদ্মায় ধরা পড়ল ৩৫ কে‌জি ৮০০ গ্রাম ওজনের বাঘাআইড় মাছ

বড়শিতে ধরা পড়লো ১৫ কেজি ওজনের ধূসর বর্ণের ডলফিন

প্রচণ্ড গরমে রাউজানে তাল শাঁসে স্বস্তি, হাট-বাজারে ব্যাপক চাহিদা

তিনটি কাত‌ল মাছ বিক্রি হলো ১ লাখ ১৬ হাজার টাকায়‌

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানে নতুন তোষাখানা নীতি
পরবর্তী সংবাদ বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ
জেলা উপজেলা জনপথ রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১০, ২০২৬
শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১০, ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা
খেলা জুন ১০, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?