By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | রাত ২:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিএনপির পরিকল্পনা খালেদা জিয়াকে অসুস্থ দেখানো: তথ্যমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > বিএনপির পরিকল্পনা খালেদা জিয়াকে অসুস্থ দেখানো: তথ্যমন্ত্রী
রাজনীতি

বিএনপির পরিকল্পনা খালেদা জিয়াকে অসুস্থ দেখানো: তথ্যমন্ত্রী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/০১ at ১২:১৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

খালেদা জিয়া সুস্থ আছেন, কিন্তু বিএনপির পরিকল্পনার অংশ হিসেবে তাকে অসুস্থ দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের–‘রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে আওয়ামী লীগ, বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না’–মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ, খালেদা জিয়া সুস্থ আছেন। কিন্তু কিছুদিন আগে বিএনপির নেতারা বলেছিল যে খালেদা জিয়াকে যদি বিদেশ নেয়া না হয়, তাহলে তার জীবন শঙ্কায় পড়বে।’

‘সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন খালেদা জিয়া এবং তিনি খুব আলো আছেন,’ যোগ করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সবসময় করে আসছে।

ঈদের পর ‘বিএনপির আন্দোলনে সরকারের শেষ রক্ষা হবে না-র’ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এ ধরনের বাগাড়ম্বর বক্তব্য ১৪ বছর ধরে শুনে আসছি। মানুষ এসব বক্তব্য নিয়ে এখন হাসি-তামাশা করছে। বিএনপির এ ধরনের হুমকি-ধমকি মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না।’

বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, সেটি তাদের বিষয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি, গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেটি আর গণমানুষের সংগঠন থাকে না। সেটি স্বার্থরক্ষা সংগঠনে দাঁড়ায়।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে নিজের একটি লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে কারণেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কী সাত সমুদ্র তেরো নদীর ওপারে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে, নাকি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সিনিয়র সহসভাপতি অনজন রহমান, সহসাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক শাহবুদ্দিন মজুমদার প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’

মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : জামায়াতে আমীর শফিকুর রহমান

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে তুলাতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে, ৪০ ঘর পুড়ে ছাই
পরবর্তী সংবাদ সুস্থ সংস্কৃতির চর্চা পজিটিভ বাংলা বিনির্মাণে সহায়ক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৬, ২০২৬
মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জুন ২৬, ২০২৬
রাউজানের নোয়াপাড়ায় সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?