By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পানি-বিদ্যুৎ সংকটে দ্বীপের মানুষ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > পানি-বিদ্যুৎ সংকটে দ্বীপের মানুষ
কক্সবাজারলিড ৩

পানি-বিদ্যুৎ সংকটে দ্বীপের মানুষ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৭ at ১১:৩৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

মোখা’র আঘাত
ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে লণ্ডভণ্ড টেকনাফের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ। দ্বীপ দু’টোর মানুষ ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত করতে গিয়ে ভুগছেন পর্যাপ্ত উপকরণ সংকটে। এ ছাড়াও সুপেয় পানি ও তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এখানে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। কোথাও সুপেয় পানির খোঁজ পেলে ছুটছেন বাসিন্দারা। জানা গেছে, উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনী থেকে কিছু শুকনো খাবার সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। এখন পর্যন্ত রান্না করা কোনো খাবার সরবরাহ করা হয়নি। গতকাল দুপুরে বিজিবি’র পক্ষ থেকে হেলিকপ্টারযোগে কিছু খাদ্যসামগ্রী পৌঁছায় সেন্টমার্টিনে। সেখান থেকে খাদ্য সহায়তা পায় ২৫০ থেকে ৩০০ জন।

এরমধ্যে ছিল ১ লিটার তেল, ২ কেজি চাল, আধাকেজি চিনি, আধাকেজি লবণ ও আধাকেজি ডাল। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৬০০ জনকে ৪টি স্যালাইন, ২ লিটার পানি, আধাকেজি মুড়ি, আধাকেজি চিনি ও ১ কেজি চিড়া দেয়া হয়েছে। মূলত ট্রলার চালু না হওয়ায় নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে। এ ছাড়াও জলোচ্ছ্বাসে সমুদ্রের পানি প্রবেশ করায় মিঠাপানির উৎসগুলো লবণাক্ত হয়ে গেছে। যে কয়েকটি পুকুর ও টিউবওয়েল ঠিক আছে সেখানে সবাই সুপেয় পানির জন্য ছোটাছুটি করছে। অন্যদিকে স্থানীয় দোকানগুলোতে যে পরিমাণ খাদ্য মজুত ছিল তা শেষ হয়ে গেছে। সবমিলিয়ে কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। এদিকে ৩ দিন ধরে বিদ্যুৎহীন শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন। যেটি স্বাভাবিক হতে আরও দু’একদিন সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ অফিস।
সেন্টমার্টিনের মতো এখানেও দেখা দিয়েছে তীব্র খাদ্য ও সুপেয় পানির সংকট। অন্যদিকে দ্বীপের জেলে পল্লীগুলোতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মোখা। প্রায় ৯৫ শতাংশ ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপটির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ঘূর্ণিঝড়ে এই ওয়ার্ডের জেলে পল্লীগুলো একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, বেড়িবাঁধের পূর্ব-পশ্চিম পাশে বেড়ার তৈরি ৪০০টি ও টিনশেডের ২০০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টির মতো। অনেক দোকানের মালামাল নষ্ট হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের পর সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে খাবার পানির। পুরো জেলে পল্লীতে বিদ্যুৎ না থাকায় এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়রা জানান, এই এলাকায় পানি লবণাক্ত হওয়ায় আগে থেকেই সংকট চলছিল। এখানে ডিপ-টিউবওয়েলের সংখ্যাও কম। তারপরও পাইপ দিয়ে দুই-তিন কিলোমিটার দূর থেকে পানি আনতো জালিয়াপাড়ার মানুষ। যা এখন আরও তীব্র হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর হোসেন জানান, আগে থেকেই জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় পানির সংকট ছিল। ঘূর্ণিঝড়ে শাহপরীর দ্বীপ এলাকায় ১৪টি খুঁটি ভেঙে যাওয়ার তথ্য দিয়ে টেকনাফ পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বশর আজাদ বলেন, বিদ্যুৎ অফিসের কয়েকটি টিম সোমবার থেকে কাজ করছে। আশা করছি, দুই-একদিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে সেন্টমার্টিনে খাদ্য ও পানির সংকটের বিষয় অস্বীকার করেছেন স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, দ্বীপের অবস্থা স্বাভাবিক। কোনো খাদ্য সংকট নেই। গত ২ দিন ট্রলার চলাচল না করায় ভোগান্তি হয়েছিল। এখন সব স্বাভাবিক।

খোলা আকাশের নিচে অনেক পরিবার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টমার্টিন, সাবরাং ও বাহারছড়া। এর মধ্যে সেন্টমার্টিন ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বেশির ভাগ ঘরবাড়ি ভেঙে গেছে। সেন্টমার্টিন দ্বীপে ১০ হাজার ও শাহপরীর দ্বীপে বসবাস করেন প্রায় ৪০-৫০ হাজার মানুষ। এই শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া, ঘোলার পাড়া ও ক্যাম্প পাড়ায় পানি সংকট দেখা দিয়েছে।
অপরদিকে, সেন্টমার্টিন দ্বীপের সাগর কিনারার গ্রামগুলোতেও দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিশেষ করে গত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত ও জলোচ্ছ্বাস হওয়ায় লবণাক্ত পানিতে দ্বীপ প্লাবিত হলে সুপেয় মিঠা পানির গভীর নলকূপগুলো লবণ পানি হয়ে যায়। সেন্টমার্টিন থেকে নুর মোহাম্মদ জানান, দ্বীপের দক্ষিণাংশের ও পশ্চিম পাশের মানুষ সুপেয় পানি নিয়ে খুবই কষ্টে আছে। এখন মোখা’র আঘাত হানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আরও সংকটে পড়ে।

শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার নুর কালাম জানান, মোখা’র আঘাতের আগে থেকেই পানি সংকট ছিল। অন্যান্য এলাকা থেকে পাইপের মাধ্যমে সুপেয় পানি আনা হতো। কিন্তু মোখা আঘাত হানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে পানির তীব্র সংকট দেখা দেয়। এখন দেড়-দুই কিলোমিটার দূর থেকে পানি বহন করে আনতে হচ্ছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের (শাহপরীর দ্বীপ) মেম্বার আবদুস সালাম পানি সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, পূর্ব থেকে সুপেয় পানির অভাব ছিল। জালিয়া পাড়া, ক্যাম্প পাড়া ও ঘোলার পাড়া নাফ নদ ঘেঁষা হওয়ায় টিউবওয়েলের পানি লবণাক্ত হয়ে যায়। ফলে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে আনতে হয়।
টেকনাফ উপজেলার চেয়ারম্যান নুরুল আলম বলেন, টেকনাফজুড়েই পানির সংকট। ঘূর্ণিঝড় হওয়ায় এই সংকট আরও বেড়েছে। বিদ্যুৎ সংযোগ পেলে পানি সংকট লাঘব হবে।

এদিকে মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারকে খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা গেছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের ৮০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

হালদা নদীতে মা মাছের ডিম থেকে রেনু ফুটানোর কাজ শুরু

ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জাতীয় নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে সরকার: জামায়াত
পরবর্তী সংবাদ মেয়র আরিফুলের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ আনসার প্রত্যাহার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি, যারা স্থান পেলেন কমিটিতে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি রাজনীতি শহর থেকে দূরে মে ৩, ২০২৬
ইন্টার মায়ামিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অরল্যান্ডো সিটি
খেলা মে ৩, ২০২৬
অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?