By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | ভোর ৫:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে প্রফেসর ইউনূসের মতবিনিময়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে প্রফেসর ইউনূসের মতবিনিময়
অন্যান্য

পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে প্রফেসর ইউনূসের মতবিনিময়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৮ at ১১:৪৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

পর্তুগালের প্রেসিডেন্ট মারসোলো রেবেলো ডি সুজা ও নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মধ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ইউনূসের সাম্প্রতিক পর্তুগাল সফরকালে গত ১২ই মে পর্তুগালের পোর্টো নগরীতে অনুষ্ঠিত ‘সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরাম’-এ তাঁদের মধ্যে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরামে বিশ্ব নেতারা সকলের জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করতে এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলির সমাধানে সম্পদ সমাবেশ এবং এই উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত নীতি-কাঠামো প্রণয়ন করার উদ্দেশ্যে সমবেত হন। পর্তুগিজ প্রেসিডেন্ট ফোরাম উদ্বোধন উপলক্ষ্যে পোর্টোতে আসেন এবং অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের ভাষণ শুনেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় বৈঠক করতে আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে তাঁদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে পর্তুগিজ প্রেসিডেন্ট একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী নির্মাণ এবং দারিদ্র্য ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যার সমাধানে উপযুক্ত অর্থনৈতিক নীতি ও কর্মপন্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস পৃথিবী থেকে দরিদ্র চিরতরে নির্মূল করতে প্রচলিত ধ্যান-ধারণা ও বিদ্যমান প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় পরিবর্তনের উপর জোর দেন। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তিনি আরো বলেন, দারিদ্র্য দরিদ্র মানুষদের দ্বারা সৃষ্ট নয়; আমরা যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি দারিদ্র্য তারই সৃষ্টি।

১২ই মে পোর্টোতে অনুষ্ঠিত সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরামে প্রফেসর ইউনূস মূল বক্তা হিসেবে ভাষণ দেন। ফোরামের মূল বিষয়বস্তু “একটি টেকসই ইউরোপ নির্মাণে লক্ষ্য ও নীতিসমূহ”-এর উপর প্রফেসর ইউনূস ও পর্তুগিজ প্রেসিডেন্ট উভয়েই বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস মানবীয় মূল্যবোধ-কেন্দ্রিক একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং একটি তিন শূন্য’র পৃথিবী- অর্থাৎ একটি শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্র দূর করতে একটি শূন্য সম্পদ-কেন্দ্রীকরণ এবং প্রতিটি মানুষের ভেতরকার উদ্যোক্তা-শক্তি বিকশিত করার মাধ্যমে একটি শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তুলতে তাঁর ‘তিন শূন্য’র তত্ত্ব বিস্তারিত ব্যাখ্যা করেন।

তিনি বলেন যে, মুনাফা ও লোভের উপর ভিত্তি করে গড়ে তোলা আমাদের এই সভ্যতা একটি নিশ্চিত আত্মহননের পথে এগিয়ে চলেছে। সভ্যতার এই জাহাজ দ্রুত ডুবে যাচ্ছে। এই পৃথিবীতে মানব জাতি তার অস্তিত্ব রক্ষা করতে হলে তাকে দ্রুত এই “তিন শূন্য-ভিত্তিক” একটি নতুন সভ্যতার জাহাজ নির্মাণ করে তাতে উঠে পড়তে হবে। তিনি এই সাবধানবানী উচ্চারণ করেন যে, সময় দ্রুত ফুরিয়ে আসছে; টিকে থাকার এই পরিবর্তনের জন্য আমাদের সামনে বড়জোর কয়েকটি দশক সময় আছে, কয়েক’শো বছর নয়।

তাঁর পোর্টো সফরের সময় প্রফেসর ইউনূস “কাসা দ্য মুজিকা পোর্টো”র সহযোগিতায় একটি “সিং ফর হোপ পিয়ানো” সৃষ্টি উপলক্ষ্যে “সিং ফর হোপ” আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উল্লেখ্য যে, সিং ফর হোপ অপেরা গায়িকা মনিকা ইউনূস ও ক্যামিলে জামোরা কর্তৃক সৃষ্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। “সিং ফর হোপ পিয়ানোজ” প্রজেক্টটি নিউ ইয়র্ক শহরের অন্যতম বৃহত্তম পাবলিক আর্ট প্রজেক্ট যা এখন পৃথিবীর অন্যান্য নগরীগুলিতেও সম্প্রসারিত করা হচ্ছে। এই প্রজেক্টের অধীনে পিয়ানোবাদকরা চিত্রকরদের দ্বারা অনবদ্য রং করা পিয়ানোগুলি সংগীত পরিবেশনের উদ্দেশ্যে শহরের পার্ক ও অন্যান্য জনসমাগম এলাকাগুলিতে নিয়ে যান।

প্রফেসর ইউনূস তাঁর পর্তুগাল সফরকালে ক্যাটোলিকা লিসবন-এ অবস্থিত “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার”-এর পরিচালক প্রফেসর ফ্রেডেরিক ফেজাস এর সঙ্গে বৈঠক করেন। ক্যাটোলিকা লিসবন পর্তুগালের সবচেয়ে বিখ্যাত বিজনেস স্কুল যা গত বছর তার ক্যাম্পাসে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করে। বৈঠকে প্রফেসর ফ্রেডেরিক ফেজাস সেন্টারটির কর্মপরিকল্পনা ও সর্বশেষ কর্মকাণ্ড বিষয়ে প্রফেসর ইউনূসকে অবহিত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভক্তদের সঙ্গে পূজার একদিন
পরবর্তী সংবাদ আক্রান্ত হলে আওয়ামী লীগ কাউকে ছাড়বে না: ওবায়দুল কাদের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
জনপথ কক্সবাজার গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৩, ২০২৬
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মে ৩, ২০২৬
১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো
জনপথ আইন আদালত জাতীয় বাংলাদেশ লিড ৩ মে ৩, ২০২৬
ব্রিটিশ ভারতীয় বঙ্গীয় আইনসভার সাবেক এমএলসি ও এমএলএ বদি আহমদ চৌধুরীর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?