শফিউল আলম, রাউজান প্রতিনিধি: ঋনের টাকায় মোবাইল কিনে কিস্তি পরিশোধ না করায় ছেলেকে বকাঝকা করেছিলেন মা, একারণে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দইল্যে টিলা আশ্রয়ণ প্রকল্পে ৩৭ নম্বর ঘরে। জানা যায়, গতকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বসতঘরে ঝুলন্ত অবস্থায় সঞ্জয় মহাজন প্রকাশ গৌবিন্দ নামে ২০ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে ধারণা পুলিশের। আত্মহননকারী গৌবিন্দ ওই আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী তপন মহাজনের ছেলে ও গ্যারেজ কর্মী। পুলিশ জানায়, ঋনের টাকায় মোবাইল কিনে কিস্তি পরিশোধ না করায় গৌবিন্দকে বকাঝকা করেছিল তার মা। একারণে মা ও বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে গৌবিন্দ। গত ১৮ অক্টোবর বুধবার দিবাগত রাতে কোনো এক সময় আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, গৌবিন্দের পিতা রাউজানের হলদিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকার বাসিন্দা, ভূমি ও গৃহহীন হওয়ায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারাধন মহাজন নামে এক ব্যক্তিকে একটি ঘর বরাদ্দ দেন। ওই ঘরে থাকতেন তপন মহাজনের পরিবার। ঋনের টাকায় মোবাইল কিনে কিস্তি পরিশোধ না করায় ছেলেকে বকাঝকা করায় আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন চিকদাইর পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের। হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম বলেন, আমি খবর পেয়ে থানায় খবর দিই, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ঋণের টাকায় পরিশোধ না করায় মায়ের বকাঝকা: ছেলে আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


