By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | শীতকাল | রাত ১:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আজ জব্বারের বলী খেলা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > আজ জব্বারের বলী খেলা
আমাদের চট্টগ্রাম

আজ জব্বারের বলী খেলা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৪/২৫ at ৭:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মির্জা ইমতিয়াজ শাওন:: আজ বৃহস্পতিবার আবদুল জব্বারের বলী খেলার ১১৫তম আসর বসবে চট্টগ্রামের লালদীঘি ময়দানে। শতবর্ষী বলীখেলাকে ঘিরে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। বলী খেলায় অংশ নিতে প্রতি বছরের মতো এবারও আগ্রহীরা আয়োজক কমিটির কাছে নাম জমা দিয়েছেন। আজ বেলা ১১টা পর্যন্ত আগ্রহীদের নাম গ্রহণ করা হবে। ইতিমধ্যে শতাধিক বলী নাম জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বলী খেলার মূল আসর হলেও মেলা শুরু হয়েছে গত মঙ্গলবার। বুধবার দুপুর থেকে মেলায় ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায় প্রচুর ভিড় দেখা যায় মেলায়। লালদীঘি ময়দানসহ আশপাশজুড়েই বসেছে বৈশাখী মেলা। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের এ সময় জব্বারের বলী খেলার আয়োজন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হচ্ছে। কেউ বলেছেন, খেলার আয়োজন ও মেলা অব্যাহত থাকুক। আবার কেউ মন্তব্য করেছেন স্থগিত করা হোক কিংবা সবাইকে বিজয়ী ঘোষণা করা হোক।

আয়োজক কমিটি পক্ষে কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক চৌধুরী ফরিদ নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সাড়ে ৪টায় বলী খেলা হবে।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ বলেন, তাপপ্রবাহের কারণে বলী খেলার মূল আসরের সময় এক ঘণ্টা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বলী খেলা বেলা সাড়ে ৩টায় হওয়ার কথা থাকলেও হবে সাড়ে ৪টায়। ওই সময় তাপপ্রবাহ কমবে।তিনি জানান, বিকেলে তাপপ্রবাহ কিছুটা কমলে সাড়ে ৪টার দিকে লালদীঘির ময়দানে বালুর মঞ্চেই বলী খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শতাধিক বলী নাম জমা দিয়েছেন।

নগরীর আন্দরকিল্লা মোড় থেকে লালদীঘি পারের পুরো এলাকায় পসরা সাজিয়েছেন। বৈশাখী মেলার পরিসর শুরু হয়েছে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে। এরপর সেটা বক্সিরহাট বিট, লালদীঘির চারপাশ, কেসেদে রোড, জেলা পরিষদ চত্বর হয়ে প্রায় তিন কিলোমিটার এলাকা ছড়িয়ে গেছে। প্রখর রোদ আর গরম উপেক্ষা করে যাচ্ছেন ক্রেতারাও কেনাকাটায় মেতেছেন। মানুষের প্রচুর ভিড়। নানা ধরনের পণ্যের পসরা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে এসেছেন মেলায়। বাঁশ ও বেতের আসবাবপত্র, ঝাড়ু, ঝাটা, মাদুর, পাটি, পাখা, পাপোশ, কুলা, ঢালা, মোড়া, হরেক রকমের ঘর সাজানো কারুপণ্য, নানা ধরনের টব, শিশুদের খেলনা, হাড়ি-পাতিল, দা-বটি-খুন্তি, সাজের গয়না, বিভিন্ন গাছের চারাসহ নানারকম জিনিসপত্র নিয়ে বসেছেন। প্রচণ্ড গরমে হাত পাখার বিক্রিও চলছে বেশ। মেলায় গ্রাম-বাংলার বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি গৃহস্থালি পণ্য থেকে শিশুদের খেলনা, দা, ছুরি ও বঁটিসহ নানা ধরনের পণ্য মিলছে।

মেলা আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, মেলা সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বছর যথাসময়ে মেলা ও খেলা অনুষ্ঠিত হয়। তাপপ্রবাহের কারণে খেলা অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না।

এবারের বলী খেলার স্পন্সর প্রতিষ্ঠান মঈন এগ্রো ফার্ম ও এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের তরুণদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর থেকে ধারাবাহিকভাবে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শতবর্ষী এ খেলার সাথে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য জড়িত। আছে আবেগও ভালোবাসার জায়গা একারনেই এর সাথে আমরা যুক্ত হয়েছি বেশ ভালো লাগছে। এ আয়োজন চলুক চিরকাল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ

চাকসুর উদ্যােগে চালু হলো ফ্রি লিগ্যাল এইড সেল, বিনামূল্যে আইনি সেবা পাবে শিক্ষার্থীরা

পোস্টার প্রদর্শনীর মাধ্যমে মার্কিন সাহিত্যকে তুলে ধরল প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

সিভাসু ও শেড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম বন্দরের ১৩৭ তম বর্ষপূর্তী আজ
পরবর্তী সংবাদ বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ আদায়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ২১, ২০২৬
৮ ইউএনওকে বদলি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জানুয়ারি ২১, ২০২৬
রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ স্বাস্থ‍্য জানুয়ারি ২১, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জানুয়ারি ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?