By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৯:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের আইআইইউসি পরিদর্শন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের আইআইইউসি পরিদর্শন
শিক্ষা

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের আইআইইউসি পরিদর্শন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/০৮ at ৯:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মাননীয় রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি ৮ জুন ২০২৪ শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে আইআইইউসি কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় রাষ্ট্রদূতকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আজকে এখানে আসতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। আরব আমিরাতের সাথে বাংলাদেশের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। সহনশীলতা ও মানবিক সহাবস্থানের মূল্যবোধ প্রচার ও প্রসারে যে সকল দেশ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে; সংযুক্ত আরব আমিরাত সেগুলোর অন্যতম। আমি আশা করি সহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি প্রচার ও প্রসারে আইআইইউসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। আইআইইউসির সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দীর্ঘ দিনের। আমি মাননীয় রাষ্ট্রদূতকে আইআইইউসি পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আইআইইউসির পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মাননীয় রাষ্ট্রদূতকে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন।
এর আগে মাননীয় রাষ্ট্রদূত আইআইইউসি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ও ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের অর্থায়নে নির্মিত সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টীর শেখ জায়েদ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের ক্লাসরুম ও ল্যাব সমূহ পরিদর্শন করেন ও সংস্থাটির অর্থায়নে নির্মিতব্য শেখ জায়েদ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের দ্বিতীয় একাডেমিক ভবন পরিদর্শন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি ফিনেন্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, মিডিয়া, প্রেস, পাবলিকেন্স এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য মোহাম্মদ খালেদ মাহমুদ, পারচেজ এন্ড প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইন্টারনাল অডিট কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মাহি উদ্দিন, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, ফ্যাকাল্টী ডীন বৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থী বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইএএসডবিøউডির ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজুর রহমান ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার শোয়েব উদ্দিন মক্কী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

‘ঈদগাহ গ্রামার স্কুল’ প্রাথমিকের স্বীকৃতি পেল

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯: ছাত্র ও তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সমুদ্র সম্পদের সুরক্ষা, যথাযথ ব্যবহারে শিক্ষক-গবেষকদের কাজ করার আহবান
পরবর্তী সংবাদ সীমান্তে মাদকের লেনদেন নিয়ে বাড়ছে হত্যা-অপহরণ !
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘নতুন কুঁড়ি’র চতুর্থ দিন: মাঠে পটিয়ার মাইরিনের গোলবন্যা, বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু
জনপথ আমাদের চট্টগ্রাম খেলা মে ৫, ২০২৬
জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়র ডা. শাহাদাতের
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ মে ৫, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৫, ২০২৬
উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?