By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফ মাহমুদের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফ মাহমুদের
লিড

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফ মাহমুদের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/১১ at ৫:৩০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্ম সংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গাজীপুর-সাভারে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন-বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে তাদের বেতন পরিশোধের কথা জানিয়েছেন শ্রম ও কর্ম সংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একইসঙ্গে পোশাকঘণ এলাকা ঢাকার সাভার ও গাজীপুরে চলা শ্রম অসন্তোষের পেছনের প্রকৃত ঘটনা জানতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠনের কথাও বলেছেন তিনি।

শ্রমিক অসন্তোষ নিয়ে বুধবার সচিবালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে আসিফ মাহমুদ বলেন, “সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, আজ ১১ সেপ্টেম্বর (বুধবার) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।”

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধে কারখানাগুলোর আবেদনে ব্যাংকগুলোকে দ্রুত অর্থ ছাড়ের নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও সরকারের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।

ছাত্র-জনতার জুলাই আন্দোলনে একাধিক সময়ে কারফিউ ঘোষণায় তৈরি পোশাক খাতের উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় উদ্যোক্তারা অগাস্ট মাসের শ্রমিক বেতন পরিশোধে ‘সফট’ ঋণ চান।

সেই দাবি পূরণে ব্যাংকগুলোর কাছে আবেদন করতে বলেছে সরকার।

অগাস্ট মাসের বেতন দ্রুত পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে মন্তব্য করে উপদেষ্টা আসিফ বলেন, “কিছু সমস্যা আছে দীর্ঘ মেয়াদের। সবার সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়ার মাধ্যমে শুনে তা সমাধানের চেষ্টা করা হবে।”

তুমুল গণআন্দোলনের মধ্যে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর নানা দাবি নিয়ে রাজপথে নামার পর পোশাক ও ওষুধ শিল্পেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনির সদস্য, কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে।

সবশেষ গত সোমবারও রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বৈঠক করেন সমিতির সদস্যরা। প্রতি বৈঠকেই কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়। শ্রমিক নেতাদের পক্ষ থেকে পরিবেশ শান্ত রাখতে সহযোগিতা দেয়ার আশ্বাস আসে।

তারপরও প্রতিদিনই কারখানায় ছুটি ঘোষণা করছেন মালিক পক্ষ শ্রম অসন্তোষের কারণে। বুধবারও সাভার, আশুলিয়ায় ৬০টির মত কারখানা ছুটি ঘোষণা করে অর্নিদিষ্টকালের জন্য।

শ্রমিকদের দাবি এক জায়গায় শুনতে কমিটি গঠন

শ্রমিকদের সব ধরনের দাবি একটি জায়গার মাধ্যমে গ্রহণ করতে একটি গঠন করা হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা আসিম মাহমুদ বলেন, “শ্রমিকরা যেন একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো জানাতে পারে তার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত কেবিনেট বৈঠকে শ্রম পরিস্থিতি রিভিউ করার জন্য সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।”

এই কমিটি মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলবে জানিয়ে তিনি বলেন, “সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সুনির্দিষ্ট করা হবে এবং তা সমাধান করা হবে। কমিটি সমস্যা বুঝে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সঙ্গে কথা বলবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনা করে এই কমিটি সুপারিশ দেবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে। আর সদস্য সচিব করা হয়েছে একই অধিদপ্তরের সালিশি ও প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালককে।

শ্রম অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক অতিরিক্ত সচিব তরিকুল আলম ও উপ-পরিচালক মিতসু শাওলিন।

এছাড়া সুপ্রিম কোর্টের তিন জন আইনজীবীও কমিটিতে থাকবেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

সড়ক পথে বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী

টেগ্গড পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফ মাহমুদের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা
পরবর্তী সংবাদ সুমন হত্যা: সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণ
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২২, ২০২৬
প্রাথমিকে লক্ষাধিক শিক্ষার্থীরা পাবে ব্যাগ ও স্কুল ড্রেস: মাহদী আমিন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ শিক্ষা এপ্রিল ২২, ২০২৬
কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?