By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মিরসরাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শহর থেকে দূরে > মিরসরাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
শহর থেকে দূরে

মিরসরাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১০/০৫ at ১০:০০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে ইতোমধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আর মাত্র কয়েকদিন পরে সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এ দুর্গোৎসবকে ঘিরে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে সাঁজ-সাঁজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পূজারি থেকে শুরু করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরাও। আলোক সজ্জার সঙ্গে সঙ্গে মন্দিরে প্রতিমা শিল্পীরা রঙ তুলির আছড়ে যেন জীবন্ত হয়ে উঠছে সুদর্শন প্রতিমাগুলো। সবমিলিয়ে প্রতিটি এলাকাজুড়ে নেমে এসেছে মহাআনন্দের ছোঁয়া।

এদিকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরের বাড়িতে আলোকসজ্জার পাশাপাশি ধনুচি নাচসহ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি বাড়িতে তৈরি করা হয় নারিকেলের নাড়ুসহ বিভিন্ন মুখরোচক খাবার।

মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও স্বাড়ম্বরে শারদীয় পূজা উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। এবার উপজেলায় ৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে ৫টি ঘট পূজা (প্রতিমা বিহিন) হবে। পূজা মণ্ডপগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। যার মধ্যে ৫০টি পূজা মণ্ডপের দায়িত্বে থাকবেন জোরারগঞ্জ থানা পুলিশ। বাকী ৪০টি মিরসরাই থানা পুলিশের দায়িত্বে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীরা নির্ঘুম রাত এক করে কাজ করছে। ঠিক সময়ে খাওয়া দাওয়ার করার সময়ও নেই। রাতদিন এক করে শুধুই কাজ চলছে।

ফরিদপুর থেকে মিরসরাইয়ে প্রতিমা তৈরি করতে আসা সজিব রায় বলেন, আমরা এবার প্রায় ৩৮টি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। যার মধ্যে মিরসরাইয়ে ২টি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। প্রতিটি প্রতিমা তৈরিতে আকারভেদে ২৫ থেকে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকি। সবগুলো প্রতিমার কাজ শেষ হয়েছে। কয়েকটি প্রতিমার রংয়ের কাজ বাকী রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয় মাটি, খড়, পাট, কাপড়, বাঁশ ও রং ইত্যাদি। কারিগরের সুনিপুণ হাতের কাজে প্রতিমাকে আরও বেশি উজ্জ্বল ও সুন্দর করে তোলে।

মধ্য তালবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী বাড়ির মন্দির ও দূর্গা মন্দির (দেবত্ব) কমিটির সভাপতি অভি রায় বলেন, দুর্গাপূজা সার্বজনীন। মিরসরাইয়ের মধ্যে আমাদের পূজাটি সেরা হবে বলে আসা করছি। পূজা উদযাপন কমিটি ও গ্রামের সবার সহযোগিতায় পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে। অনুষ্ঠিত হয়েছে একাধিক বৈঠক। পূজা মণ্ডপে যেন মাদকমুক্ত থাকে এবং কোনো প্রকার অপরাধমূলক কাজ যাতে সংগটিত না হয় সেই জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি।

মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে বলেন, মিরসরাই উপজেলায় ৫টি ঘট পূজাসহ মোট ৯০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও উপজেলার প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সার্বিক প্ররিস্থিতি ভালো আছে। আশা করছি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারবো। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও পূজা কমিটির নেতাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে বসানো হচ্ছে সিসিটিভি। প্রতিটি মন্দিরে থাকবে আনসার ও গ্রাম পুলিশ। এছাড়াও পুলিশের বিশেষ টিম টহলে থাকবে।

তারা আরও বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি অত্যন্ত সুন্দরভাবে এবার পূজা সম্পন্ন হবে। এবার মিরসরাইয়ের ৯০টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। যার ৫০টির দায়িত্বে থাকবে জোরারগঞ্জ থানা পুলিশ। বাকী ৪০টির দায়িত্বে মিরসরাই থানা পুলিশ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফে টিটিপি’র সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

‘প্রীতিলতার আদর্শকে ধারণ করতে প্রজন্মের কাছে তার ইতিহাস তুলে ধরতে হবে’

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী প্রধান প্রতিপক্ষের গুলিতে নিহত

উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান

টেগ্গড মিরসরাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিমুলক কর্মশালা সম্পন্ন
পরবর্তী সংবাদ গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, আইনের আওতায় আনা হবে: মাহফুজ আলম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠক
বিদেশ দেশে দেশে মে ৬, ২০২৬
চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৬, ২০২৬
টেকনাফে টিটিপি’র সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৬, ২০২৬
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ মে ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?