সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ইং এর প্রস্তুতিমুলক কর্মশালা ৫ অক্টোবর বিকেল ৪টায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ১নং মিলনায়তনে পরিষদের সভাপতি এড.আলহাজ্ব জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এ.কে.এম. জয়নাল আবেদীন।
উক্ত কর্মশালার উদ্ধোধন করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আখতার উদ্দীন। এতে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক এড. আনিস ইফতেখার, চট্টগ্রাম চাটার্ড ট্যাক্সেস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এড. আবছারুল হক, সাধারণ সম্পাদক রজত সাহা রনি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ আনিসুর রহমান, এড. ফিরোজ ইফতেখার, সাবেক সহ সভাপতি তপন কান্তি দত্ত, সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এড. সৈয়দ ইফতেখার উদ্দীন রাসেল, বর্তমান সাধারণ সম্পাদক হাসান মিয়া, যুগ্ন সম্পাদক মোঃ সালাউদ্দীন, সাংগাঠনিক সম্পাদক এড. আনিস ইফতেখার, এড. আবছারুল হক।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোজাফফর হোসেন রাহাত।


