অ্যাড. ছলিম সভাপতি ও করিম মিয়া সম্পাদক নির্বাচিত
আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) বলেন, শরিয়ত ও তরিক্বত দুটোই একে অপরের পরিপূরক। শরিয়ত ছাড়া তরিক্বত চর্চা অর্থহীন। আবার তরিক্বত উপেক্ষা করে শরিয়ত চর্চাও মূল্যহীন। বিশুদ্ধ আত্মা গঠন এবং কর্মের পরিশুদ্ধিতা অর্জনে শরিয়ত-তরিক্বত দুটোর চর্চাই জরুরি।
০৫ নভেম্বর (মঙ্গলবার) বিকালে নগরীর অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাযী মুহাম্মদ রুকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ আয়ুব তাহেরী।
বিশেষ অতিথি ছিলেন রাউজান রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা আবুল খায়ের নক্সবন্দী, আলহাজ¦ মুসা সওদাগর, এ এম এম সোবাইর, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ আমানউল্লাহ, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মাষ্টার মুহাম্মদ হারুন, মুহাম্মদ আজীম উদ্দিন। উদ্বোধক আব্দুর রশিদ দৌলতী বলেন, মানুষ যখন নানাভাবে কলুষিত ও অবক্ষয়গ্রস্ত হয়ে পড়ে, তখনই একজন খাঁটি পীর বা মুর্শিদের কাছে গিয়ে পথের দিশা খুঁজে। নিজেকে শোধরাতে চায়। অন্তরাত্মার পরিশুদ্ধি এবং আমল আখলাকের অনন্য গুণ রপ্ত করাই হচ্ছে শরিয়ত-তরিক্বতের শিক্ষা। আমাদের সৌভাগ্য যে, আমরা সঠিক বুজুর্গ ব্যক্তিত্বের কাছে নিজেদের সমর্পন করে অশেষ কল্যাণ লাভে সক্ষম হচ্ছি। দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনে অ্যাডভোকেট ছলিম উদ্দিন খানকে সভাপতি, মুহাম্মদ করিম মিয়াকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


