By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ১০:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা
জাতীয়লিড

পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/১০ at ৫:৫৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশ থেকে পাচার হওয়া পুনরুদ্ধার করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শ্রমিক নিয়োগের ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো। এ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রায় প্রায় এক ঘণ্টা কথা হয়।

রাষ্ট্রদূত লোকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার করা হয়েছে। সিঙ্গাপুর থেকে আমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।’ রাষ্ট্রদূত লো সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ভিসা প্রক্রিয়া খরচ কমানোর লক্ষ্যে সহায়তার আহ্বানও জানান ড. ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী কর্মীদের তাদের পরিবারের কাছে আরও বেশি অর্থ প্রেরণে সহায়তা করার লক্ষ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে চায়।

তিনি বলেন, ‘শ্রমিক নিয়োগের খরচ কমানোর জন্য আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটি মডেল কাঠামো তৈরি করতে পারি।’ ডেরেক লো এ ব্যাপারেও সহযোগিতার অভিপ্রায় প্রকাশ করেছেন।

এক্ষেত্রে রাষ্ট্রদূত লো বাংলাদেশকে প্রবাসী শ্রমিক নিয়োগ ব্যবস্থাকে ডিজিটাল করার পরামর্শ দেন। তিনি বলেন, ডিজিটাল নিয়োগ প্রক্রিয়া শ্রমিকদের মানব পাচার ও শোষণের সম্ভাবনা কমিয়ে আনবে।

বৈঠকে এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং তথা পণ্য পরিবহন, শিক্ষা ও নিজ নিজ দেশের জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়েও আলোচনা করেন তারা।

ড. ইউনূস বলেন, স্বৈরাচার সরকারের পতনের মাত্র তিন মাসের মাথায় অর্থনীতি ভালোভাবে পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। এখন এদেশে ব্যবসা করার উপযুক্ত সময়।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র ডিরেক্টর ফ্রান্সিস চং বলেন, বাংলাদেশ ২০২১ সালে সিঙ্গাপুরের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রস্তাব করে। প্রস্তাবটির ওপর একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং উভয় দেশই এখন কীভাবে একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করা যায় তার সুযোগ নির্ধারণ করবে।

সিঙ্গাপুর বাংলাদেশে পানি শোধন এবং বর্জ্য শক্তি ব্যবস্থায় সহায়তা করতে চায় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত লো। তিনি বলেন, সিঙ্গাপুর পানি শোধন এবং বর্জ্য শক্তি ব্যবস্থাপনা বিষয়ে তাদের দক্ষতা ভাগাভাগি করতে পারলে খুশি হবে। তিনি উভয় দেশের খাদ্য সংস্থার মধ্যে সহযোগিতারও প্রস্তাব করেছেন।

পররাষ্ট্র নীতি প্রসঙ্গে ড. ইউনূস বলেছেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে এবং সার্ককে দক্ষিণ এশীয় প্রতিবেশীদের সঙ্গে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

এ সময়তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সিঙ্গাপুরের সমর্থন চান। প্রতিক্রিয়ায় ডেরেক লো জানান, তার দেশ এ ব্যাপারে ইতিবাচক রয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ঢাকা তার পশ্চিম ও পূর্বাঞ্চলের মিত্রদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। তিনি বলেন, ‘আমরা পূর্ব এবং পশ্চিমের মধ্যে পার্থক্য করি না। আমাদের সর্বত্র সেতু নির্মাণ করতে হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় সিঙ্গাপুরের চার্জ ডা অ্যাফেয়ার্স মাইকেল লি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী

জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

সিন্ডিকেটচক্র ভাঙতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেগ্গড পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দীঘিনালায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
পরবর্তী সংবাদ চট্টগ্রামে পৃথক অভিযানে মাদকসহ আটক ২
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?