By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ২:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চোখের জলে আলিফকে চির বিদায়, জানাজায় মানুষের ঢল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > চোখের জলে আলিফকে চির বিদায়, জানাজায় মানুষের ঢল
লিডআমাদের চট্টগ্রাম

চোখের জলে আলিফকে চির বিদায়, জানাজায় মানুষের ঢল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/২৮ at ১২:৩৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মির্জা ইমতিয়াজ শাওন: চোখের জলে আলিফকে চির বিদায় জানালো বীর চট্টলার মানুষ। চট্টগ্রাম আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের চার দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা, জমিউত—উল—ফালাহে দ্বিতীয় জানাজা, নিউমার্কেট মোড়ে ৩য় ও লোহাগড়ায় ৪র্থ জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জমিউত—উল—ফালাহে দ্বিতীয় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়করাসহ ছাত্র আন্দোলনের হাজারও শিক্ষার্থী ও সাধারণ মানুষ। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী জানাজার ইমামতি করেন। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস—চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক, এরশাদ উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো চট্টগ্রাম নগরী। এ সময় দূর—দূরান্ত থেকে লাখো মানুষকে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় শরিক হতে আসতে দেখা যায়। আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী ও সাইফুল ইসলাম আলিফের সহকর্মী, সাধারণ মানুষ অংশ নেন। এসময় পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। এছাড়া জানাজার আগে সমন্বয়ক আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানান। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপদেষ্টা হাসান আরিফ। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল—সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী

‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’

উপাচার্যের সঙ্গে চবিতে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম সদস্যদের সাক্ষাৎ-মতবিনিময়

ব্যাটারিচালিত যানবাহনে অবৈধভাবে জরিমানা ও গাড়ি আটক বন্ধসহ বিআরটিএ লাইসেন্সের দাবিতে স্মারকলিপি

বাড়লো জ্বালানি তেলের দাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জনতার বিক্ষোভে উত্তাল বন্দরনগরী
পরবর্তী সংবাদ রিহাবুল আলমের শীতবস্ত্র বিতরণ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
বান্দরবানে অস্ত্রসহ আটক ২
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?