মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা মানববন্ধন র্যালি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে)’র সভাপতি মোঃ শাহ নেওয়াজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না। তিনি বলেন, ‘আজ আমরা এক নতুন যাত্রায় আছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার যাত্রা।’ জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। এ বছরের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য: ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’।
প্রধান বক্তা মাহবুব রানা বলেন, এই দিনে প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন- সেই লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি বক্তব্যে বলেন, আমাদের দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে, যখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্রব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন- তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোন না কেন, মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। ‘মানবাধিকার দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ জন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খোরশেদুল আলম দুর্নীতি দমন ও আইনের সহায়তা কেন্দ্র এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম.জে ভূইয়া ও নির্বাহী পরিচালক জামাল চৌধুরী বিপ্লব, আসক চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি আবুল বাশার, হারুন চৌধুরী, নিজাম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ইসমাইল ইমন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার কর্মী লায়লা ইয়াসমিন, বিশিষ্ট কবি ও লেখক মিথিলা চৌধুরী, বিশিষ্ট মানাবিধকার কর্মী নাছির উদ্দিন মোল্লা, ইয়ার মোহাম্মদ খোকন, হাটহাজারী পৌরসভার মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার নপুর, রাউজান উপজেলা আসক’র সিনিয়র সহ-সভাপতি মীর হাসান, বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুর রহমান, রাজু আহমদ, মোশেদুল আলম, কণিষ্ঠ মানবাধিকার কর্মী সাফা মারওয়া প্রমুখ।


