By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ১১:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- চবি উপাচার্য
আমাদের চট্টগ্রামপ্রতিষ্ঠান ও সংগঠন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০১/১৫ at ৬:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘অন্তভূর্ক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বকে বিকশিত করা’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর উদ্যোগে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চবি আইন অনুষদ অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।

চবি উপাচার্য বলেন, প্রতিবন্ধীরা সমাজের সহযোগিতা পেলে আমাদের মত যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। প্রতিবন্ধীদের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। উপাচার্য ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা চাই তাদেরকে পর্যাপ্ত পরিসরে সহযোগিতা করতে। কিন্তু আমাদের সীমিত সম্পদের মধ্যে সবকিছু আমরা করতে পারছিনা। তাই আপনারা প্রতিবন্ধীদের সহযোগিতায় যে হাত বাড়িয়েছেন, এজন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপাচার্য প্রতিবন্ধীদেরকে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সমাজের মুল স্রোতে অংশগ্রহণ করে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান। উপাচার্য কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। তাদেরকে সমাজে অবহেলার চোখে না দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবসম্পদে রূপান্তর করে কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করার ব্যবস্থা করতে হবে। বর্তমান প্রশাসন প্রতিবন্ধীদের জন্য আবাসিক হলে শতভাগ আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাদের প্রতিবন্ধকতা কাটাতে চবি কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। একইসাথে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর পরিচালকের প্রতিনিধি ব্যারিস্টার রিয়াজুল করিম।

প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন ভুইয়াঁর সভাপতিত্বে এবং থার্ড আই এর চীফ ডিরেক্টর সাবিরা আহমেদ সারা ও সংগঠনের শিক্ষা, সাহিত্য ও দক্ষতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ খায়রুল হাসান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লেস্টার-এর মতবিনিময় সভা

সীমান্তে পুশ-ইন বন্ধ ও দেশীয় কর্মসংস্থান সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি

আধুনিক ও সেবাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে চসিক কাজ করছে: মেয়র ডা. শাহাদাত

বিচারব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত

জলাবদ্ধতা, ডেঙ্গু ও অবৈধ দখলমুক্ত চট্টগ্রাম গড়তে সমন্বিত অভিযান জোরদার করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

টেগ্গড প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- চবি উপাচার্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গুপ্তচর জাহাজ তৈরি করেছে ইরান
পরবর্তী সংবাদ মিরসরাইয়ে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ
জেলা উপজেলা জনপথ রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১০, ২০২৬
শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১০, ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা
খেলা জুন ১০, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?