By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ীর জানাযা ও দাফন সম্পন্ন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ীর জানাযা ও দাফন সম্পন্ন
জেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ীর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০১/২৫ at ৭:০৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজানঃ অশান্ত রাউজানে দুর্বৃত্তের গুলিতে গতকাল শুক্রবার নিহত হয়েছেন চট্টগ্রামের এক স্বনামধন্য ব্যবসায়ী দানশীল ব্যক্তি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তাকে গুলি করা হয়েছে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া বাড়ির কাছে জুমা নামাজ আদায়ে যাওয়ার পথে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আব্বাস ও ইদ্রিস নামের আরো দুইজন। তারা দুজন জাহাঙ্গীর আলমের সাথে একই মোটরসাইকেলে ছিলেন। জাহাঙ্গীর ছিলেন সবার পিছনে। গতকালের এই ঘটনায় সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওই গ্রামের মরহুম হাজী আবু সৈয়দ মেম্বারের ছেলে। তিনি নগরের খাতুনগঞ্জ এলাকার শুঁটকি পল্লীর একজন স্বনামধন্য ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি হিসাবে পরিচিত। ঘটনা সর্ম্পকে স্থানীয়রা জানিয়েছেন, এই ব্যবসায়ী পাড়ার একটি ক্লাবের অনুষ্ঠান শেষে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য মোটরসাইকেলে পার্শ্ববর্তী মসজিদে যাচ্ছিলেন। ওই সময় মুখোশপরা ১০ থেকে ১২জনের একদল দুর্বৃত্তকে ভারী অস্ত্র হাতে এগিয়ে আসতে দেখা যায় সিসি ফুটেজে। হঠাৎ মুখোশধারী এক দুর্বৃত্ত জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় জাহাঙ্গীর আলমের মাথায় ও অপর দুজনের শরীরে গুলি লাগলে তারা মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা এই ঘটনা দেখে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জাহাঙ্গীরকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে নোয়াপাড়া পথের হাটে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। নিহত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে দেখা যায়, দলে দলে মানুষ শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যায়। পরিবার ও আত্মীয় স্বজনের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের এক আত্মীয় আনোয়ার হোসেন বলেছেন, তার খালোতো ভাই ব্যবসায়িক কারণে বিদেশে গিয়েছিলেন। গতকাল ফিরে বাড়ি এসেছিলেন মা–বাবার জেয়ারত ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এরমধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়–স্বজন কেউ ধারণা করতে পারছে না কারা কী কারণে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয় সকলেই এক বাক্যে বলেছেন জাহাঙ্গীর কোনো সময় রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না। তার কাজ ছিল ব্যবসা, সামাজিক কাজ, গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করা।
তবে কেউ বলছেন, এই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা মোটা অংকের টাকা দাবি করেছিল, আবার কেউ বলছেন দুর্বৃত্তদের ‘টার্গেট’ ছিল অন্য একজন। তারা ‘টার্গেট’ ভুল করে এই ঘটনা ঘটিয়েছে।

২৫ জানুয়ারী শনিবার বিকালে মরহুম জাহাঙ্গীর আলমের জানাজার নামাজ তার বাড়ী নিরামিশ পাড়ায় অনুষ্টিত হয় । জানজার নামাজে ছিল শোর্কার্ত মানুষের ভীড়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার ব্যাপারে রাউজান থানায় মামলার প্রক্রিয়া চলছে। এই হত্যাকান্ড কারা সংগঠিত করেছে পুলিশ তদন্ত চালিয়ে ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

এদিকে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এক বিবৃতি রাউজানে আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে নিহত ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সেই সাথে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানায়। বিবৃতিতে স্বাক্ষর করেন রাউজান উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক এ এইচ এম জসীম উদ্দিন প্রমুখ।
মা হারালেন সাংবাদিক হাবিব
শফিউল আলম, রাউজান ঃ রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক আমাদের সময় রাউজান প্রতিনিধি, হাবিবুর রহমানের মাতা হোসেন আরা বেগম গতকাল ২৫ জানুয়ারী শনিবার ভোররাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে মরহুমা স্বামী ২ ছেলে ও তিন কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহি রেখে যায় । মরহুমা হোসেন আরা বেগমের জানাজার নামাজ গতকাল ২৫ জানুয়ারী রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের বেরুলিয়া রাউজান ফায়ার ষ্টেশনের পাশে অনুষ্টিত হয় । জানাজার নামাজে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ্ব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন । মরহুমা হোসেন আরা বেগমের মৃত্যুতে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

মহেশখালীতে দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজসহ আটক ১

ঈদগাঁওয়ে ইমাদ্রাসাতি মডেল হিফজখানা উদ্বোধন ও দোয়া মাহফিল

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

টেগ্গড রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ীর জানাযা ও দাফন সম্পন্ন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাইয়ে তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী সংবাদ সামাজিক সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে: আবু সুফিয়ান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
প্রযুক্তি জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন মার্চ ১৬, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মার্চ ১৬, ২০২৬
সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় রাজনীতি লিড ২ শহর থেকে দূরে মার্চ ১৬, ২০২৬
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?