By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | শীতকাল | সকাল ১১:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ২৪‘র চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ২৪‘র চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- চবি উপাচার্য
আমাদের চট্টগ্রামশিক্ষা

২৪‘র চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/২৬ at ৯:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ আহ্বান জানান।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চবির বিভিন্ন পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০:৩০ টায় চবি উপাচার্যের নেতৃত্বে চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে চবি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সকাল ১০:৪৫ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপাচার্য উপস্থিত সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “স্বাধীনতা অর্জন মানে শুধু একটি ভূখণ্ড ও পতাকা পাওয়া নয়, এটি রক্ষা ও সংহত করাও জরুরি। আধিপত্যবাদীরা এখন একটি দেশ দখলের জন্য তার অর্থনীতি ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “যে ঐক্য নিয়ে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, একটি রাজনৈতিক দল সে অর্জনকে লুটপাট ও অত্যাচারের মাধ্যমে ম্লান করে দিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, যা যথাযথভাবে কাজে লাগাতে হবে।”

তিনি বলেন, “শুধু পতাকা ও ফুল দিয়ে স্বাধীনতা পালন করা যায় না। স্বাধীনতার চেতনা বজায় রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আক্রমণ হয়েছে। মুক্তিযোদ্ধাদের তালিকা বারবার পরিবর্তন করা হয়েছে। এসব কেন করা হচ্ছে? আমাদের নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

তিনি লেখক ও কবিদের উদ্দেশে বলেন, “শুধু একপেশে লেখালেখি করলে চলবে না, সামাজিক দায়বদ্ধতার নিরিখে সবকিছু নিয়েই লিখতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে ঝুঁকি নিতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণআন্দোলনে শহিদদের স্মরণ করেন। তিনি বলেন, “আমরা যখনই কোনো বিজয় অর্জন করি, তখনই একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমাদের সফলতা নস্যাৎ করে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর আমরা একটি সুন্দর পাকিস্তান রাষ্ট্রের প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা পাইনি।”

তিনি আরও বলেন, “একাত্তরে আমরা বড় বিজয় অর্জন করেছি। কিন্তু ভারতের কিছু ওয়েবসাইটে আমাদের মুক্তিযুদ্ধকে এখনো ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানো হয়। ভারত আমাদের সহায়তা করেছিল, তবে এটি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল, তা স্বীকৃতি দেওয়া উচিত। আমি ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন তারা এ বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করে।”

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, “২৫ মার্চ ছিল পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত আক্রমণের রাত। তারা নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছিল। পাকিস্তানিরা কখনোই আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকার দেয়নি।”

তিনি আরও বলেন, “২৬ মার্চ প্রতিরোধের দিন। এ কারণে আমরা ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাই এর কৃতিত্ব কোনো একক গোষ্ঠীকে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী সরকার গুম ও খুনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। ২৪-এর গণআন্দোলনের ফলে দেশ ফ্যাসিবাদীদের হাত থেকে মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ ও চবি কর্মচারী সমিতির সহ-সভাপতি আমির হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ

চাকসুর উদ্যােগে চালু হলো ফ্রি লিগ্যাল এইড সেল, বিনামূল্যে আইনি সেবা পাবে শিক্ষার্থীরা

পোস্টার প্রদর্শনীর মাধ্যমে মার্কিন সাহিত্যকে তুলে ধরল প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

সিভাসু ও শেড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর

টেগ্গড ২৪‘র চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- চবি উপাচার্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় মাসব্যাপী গাছের পেরেক অপসারণ কর্মসূচি পালন করছে বন বিভাগ
পরবর্তী সংবাদ ‘সংবাদিকদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনি সমাজের অন্যায় অসঙ্গতি রোধ হয়’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
দেশে দেশে বিদেশ জানুয়ারি ২২, ২০২৬
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জানুয়ারি ২২, ২০২৬
পাকিস্তানে অগ্নিকাণ্ড; এক দোকান থেকে ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার
বিদেশ দেশে দেশে জানুয়ারি ২২, ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরু, যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে প্রার্থীদের
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জানুয়ারি ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?