By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | সকাল ৮:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রাম থেকে কক্সবাজার ছয় লাইনের সড়কের দাবিতে মানববন্ধন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রাম থেকে কক্সবাজার ছয় লাইনের সড়কের দাবিতে মানববন্ধন
আমাদের চট্টগ্রামজেলা উপজেলালিড ২শহর থেকে দূরে

চট্টগ্রাম থেকে কক্সবাজার ছয় লাইনের সড়কের দাবিতে মানববন্ধন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/০৩ at ৯:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ছয় লাইনের সড়কের দাবি জানিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। লোহাগাড়া চুনতির দুর্ঘটনা কবলিত জাঙ্গালিয়ায় আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাড়ির চাপ থাকলেও সড়কটি প্রশস্ত করা হয়নি। মহাসড়ক বললেও এটা আসলে মহাসড়ক না। বেশিরভাগ অংশে সড়ক মাত্র ২ লাইন। সড়কের জাঙ্গালিয়া, চকরিয়ার কচ্ছপিয়া এবং বানিয়াছড়া ঢালা এই তিন স্থান খুবই ঝুঁকিপূর্ণ। এই রাস্তা প্রশস্ত করা খুবই জরুরী। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ছয় লাইন বিশিষ্ট সড়ক চাই। পরবর্তী একনেক সভায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেইন করার বিষয়টি অনুমোদন দিতে হবে। চার লাইনের কথা বলে আমাদের সন্তুষ্ট করা যাবে না। এই সড়কে দুর্ঘটনা বন্ধে অবিলম্বে রাস্তার মাঝে ডিভাইডার দিয়ে ৬ লেইনের রাস্তা করতে হবে, অন্যতায় হরতাল অবরোধের মতো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা চট্টগ্রামের কৃতি সন্তান প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে লোহাগাড়া চুনতির ফোর সিজন হোটেলের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনা বিপুল সংখ্যক মানুষের প্রানহানি এবং দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন ও চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ শহিদুল্লাহর সার্বিক তত্বাবধানে মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এতে সাংবাদিক পেশাজীবি সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এসময় নাজমুল মোস্তফা আমিন বলেন, অত্যন্ত সরু সংকীর্ণ এই রাস্তায় একটি গাড়ি আরেকটির পাশ হওয়ার মতো জায়গা নেই। যার কারণে এখানে দুর্ঘটনা ঘটছে। আমাদের দাবি তিনটি। অতি দ্রুত আগামী ১৫ দিনের মধ্যে কার্যাদেশ দিয়ে অন্তত এক কিলোমিটার চার লাইন বিশিষ্ট সড়কের কাজ শুরু করতে হবে। যেই সমস্ত যানজটপূর্ণ এলাকা সেগুলোকে চিহ্নিত করে সেখানে ওভারপাস আন্ডারপাস এবং প্রশাসন পুলিশের উপস্থিতি দিয়ে যাতে একটা গাড়িও দুর্ঘটনার শিকার না হয়। যে সকল চিহ্নিত চার লাইন বিশিষ্ট সড়ক সেগুলোর মধ্যমেয়াদি প্রকল্প আমরা চাই, এটা আসাদের প্রাণের দাবি।

কক্সবাজারে যেতে মানুষের মনে এখন ভয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, অন্যতম পর্যটক স্পট কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে যাওয়ার জন্য মানুষ আজ ভীত। এ অঞ্চলের মানুষ এখন কক্সবাজার যাচ্ছে না। কারণ তারা এখন শঙ্কায় আছেন যাওয়ার সময় এবং আসার সময় যেকোনো মুহূর্তে মৃত্যুমুখে পতিত হতে পারে।

তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় মাত্র ৪৮ ঘণ্টায় তিন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ওই এলাকার উঁচু নিচু সড়কে বাঁকগুলো খুব বিপদজনক। এছাড়া কক্সবাজার থেকে লবণের ট্রাক ও কাদামাটি নিয়ে ডাম্প ট্রাক আসে। তাই সকালের দিকে রাস্তা লবণের পানি ও কাদায় পিচ্ছিল থাকে। দেশের অন্যান্য জেলা থেকে আসা চালকরা অপ্রশস্ত এ অচেনা সড়কে দুর্ঘটনায় পড়ছেন। এখানে যে বাঁকগুলো আছে, সেটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা

সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি কিন্তু বিদ্রোহ করবো না

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩
পরবর্তী সংবাদ হাটহাজারী থেকে কাপ্তাইয়ে ভাড়ায় এসে অটোরিকশা সহ চালক নিখোঁজ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঐতিহাসিক মে দিবস আজ
লিড ৩ মে ১, ২০২৬
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে
জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
লিড ৩ জাতীয় এপ্রিল ৩০, ২০২৬
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?