শওকত এয়াকুব
বৈশাখ মানে সকাল বেলা
পান্তা ইলিশ খাওয়া।
বৈশাখ মানে নতুন করে
বৈশাখী গান গাওয়া
বৈশাখ মানে কৃষক ঘরে
নতুন ধান তুলে।
বৈশাখ মানে সত্য পথের
নতুন খাতা খুলে।
বৈশাখ মানে বাংলা মাঝে
এক্য বয়ে আনে।
বৈশাখ মানে ন্যায়ের পথে
ছন্দ তুলে গানে।
বৈশাখ মানে সকল জাতি
একই সাথে চলা।
বৈশাখ মানে বিশ্বের মাঝে
বাংলার জাতি বলা।


