By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | সন্ধ্যা ৭:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, অনশন প্রত্যাহার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, অনশন প্রত্যাহার
আমাদের চট্টগ্রামশিক্ষা

চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, অনশন প্রত্যাহার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/২৩ at ১২:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

সমাবর্তনের পর চারুকলা ইন্সটিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রশাসনের আশ্বাসে টানা ৩৪ ঘণ্টা পর রাত ১টার দিকে অনশন প্রত্যাহার করেন ৯ শিক্ষার্থী।

চারুকলা ইন্সটিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন অনুষদের নয় শিক্ষার্থী। অনশনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে মঙ্গলবার বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়েন অনশনরত দুই শিক্ষার্থী। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি ৫৬১তম সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আড়াই ঘণ্টা মিটিংয়ের পর চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। বলা হয়, এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে সমাবর্তনের পর। তবে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। আরও সিদ্ধান্ত নেয়া হয়, চারুকলার বর্তমান স্থাপনাগুলো চারুকলার শিক্ষার্থীরাই ব্যবহার করবেন।

বর্তমান স্থাপনাগুলো বেদখল না হওয়ার জন্য নিরাপত্তা জোরদার করা, চারুকলা ইন্সটিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গেজেট এবং সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার বিষয়ে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করাসহ ৬টি সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সিদ্ধান্তগুলো আজকের মধ্যে প্রজ্ঞাপন হিসেবে জারি করা হবে এবং চারুকলা ইন্সটিটিউটের সবার কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান তারা।

তবে চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর নির্দিষ্ট তারিখ জানতে চান অনশনকারীরা। কিন্তু প্রশাসন কোনো নির্দিষ্ট তারিখ না জানালে এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে প্রশাসনের দৃঢ় আশ্বাসে ৩৪ ঘণ্টা পর রাত ১টার দিকে শিক্ষার্থীরা তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, ২০২২ সালে অনুষদের পলেস্তারা খসে পড়ার পর ঝুঁকিপূর্ণ ভবন, আবাসন সংকটসহ নানা সমস্যার কারণে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আন্দোলন চলাকালে প্রশাসন ৩১ মার্চ ২০২৫ এর মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর আশ্বাস দেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে এর বাস্তবায়ন দেখা না যাওয়ায় পুনরায় গত সোমবার অবস্থান কর্মসূচি করেন তারা। এর মধ্যে প্রশাসনের ইতিবাচক সাড়া না পেয়ে অনশন কর্মসূচি শুরু করেন ৯ শিক্ষার্থী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের ২৫ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

চবিতে নবাগত শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

নির্বাচনী উৎসবের ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে: আবু সুফিয়ান

টেগ্গড অনশন প্রত্যাহার, চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আমরণ অনশনে চারুকলার ৯ শিক্ষার্থী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানে ৩ শত কৃষকের মাঝে আউশ ধানের বীজসহ সার বিতরণ
পরবর্তী সংবাদ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদক কেনাবেচা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা ডিসেম্বর ১২, ২০২৫
গুলিবিদ্ধ হাদির খোঁজ নিতে ঢামেকে জামায়াত আমির
জনপথ জাতীয় রাজনীতি লিড ২ ডিসেম্বর ১২, ২০২৫
এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ
জনপথ জাতীয় রাজনীতি লিড ৩ ডিসেম্বর ১২, ২০২৫
চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের ২৫ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা ডিসেম্বর ১২, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?