By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রতিষ্ঠান ও সংগঠন > চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময়
প্রতিষ্ঠান ও সংগঠনপ্রেস রিলিজ

চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/২৭ at ১১:৩০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভা করেছেন। এতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের বিশাল জনগোষ্ঠীর বিচারপ্রার্থীদের প্রয়োজনের কথা তুলে ধরা হয়। সেখানে থাকা আইনজীবীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমন দাবি করা হলেও ঢাকার বিরোধিতার কারণে তা বাস্তবায়ন করা হচ্ছে না।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এতে আইনজীবী ছাড়াও সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

তখন লিখিত বক্তব্য পাঠ করেন হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার। এতে বলা হয়, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা করা। সম্প্রতি বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে বিষয়টি নিয়ে বক্তব্য তুলে ধরেছেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। বর্তমানে প্রায় ২০ কোটি জনগণের বাংলাদেশে বিচারিকসেবা দিচ্ছেন মাত্র দুই হাজার বিচারক।

এ সময় অ্যাডভোকেট কাশেম কামাল বলেন, ‘বর্তমানের নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ। এ পরিস্থিতিতে জোরালোভাবে বেঞ্চ স্থাপনের দাবিটিকে আমরা পুনরায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেলসহ বাংলাদেশ বার কাউন্সিলের সুবিবেচনার জন্য পেশ করতে চাই। এটি জনগণের স্বার্থে করা উচিত বলে আমরা মনে করি। এখন আমাদের ভেবে দেখার সময় এসেছে দীর্ঘ ৪৫ বছরে এই ইস্যুতে আমাদের অর্জন কি? সমস্যাই বা কোথায়? সমাধানই বা কি?’

এ সময় আরও বক্তব্য রাখেন, হাইকোর্টে বেঞ্চ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিমউদ্দীন চৌধুরী, সাবেক সেক্রেটারি জাহেদ হোসেন মীর, সাবেক সভাপতি মাহবুবউদ্দীন আহমেদ, জিয়া হাবিব আহসান, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মাহবুব উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আবদুস সাত্তার প্রমুখ। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাংবাদিক কাজী আবুল মুনসুর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অদুদ স্মৃতি সংঘের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পর কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

‘চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি জনমনে চরম ক্ষোভ সৃষ্টি করেছে’

শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত

টেগ্গড চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কবিতা: হিসাব
পরবর্তী সংবাদ গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১৬, ২০২৬
ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১
বিদেশ দেশে দেশে জুন ১৬, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১৬, ২০২৬
গোলরক্ষকের দৃঢ়তায় স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের ইতিহাস
খেলা জুন ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?