By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২০ at ১:৪৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন।

মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন জানান, ঈদগাঁও উপজেলার ৯টি মাদ্রাসা এবং ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২৭ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উপজেলার এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসার প্রধানগণের সার্বিক পরামর্শে প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। পরীক্ষা শেষে একইদিন রাতের মধ্যেই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে।

ফাউন্ডেশন পরিচালক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম জানান, এই মেধাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের হৃদয়ে অধ্যবসায়, সততা ও সুস্থ প্রতিযোগিতার বীজ বপনের একটি প্রয়াস। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুপ্ত ও প্রকৃত মেধা বিকশিত হবে এবং আগামীর আলোকিত সমাজ গঠনে তরুণ প্রজন্ম আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে।

পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন সাজেদ জানান, প্রতিষ্ঠান প্রধানগণের পরামর্শমতে মাত্র ৫০ টাকা ফিতে শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরদেরকে নগদ ১ লাখ টাকার বৃত্তিসহ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।

পরীক্ষা পরিদর্শন করেন ঈদগাহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আলম, ইছাখালী দাখিল মাদ্রাসার সুপার এমদাদুল হক, ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা সহ-সুপার নুরুল আজিম, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, সাংবাদিক কাফি আনোয়ার, আতিকুর রহমান মানিক, এসএম তারিকুল হাসান, বজলুর রহমান ও আজিজুর রহমান রাজু প্রমুখ।

জানা যায়, চট্টগ্রাম শহরের বিখ্যাত একটি স্কুলের শিক্ষক প্যানেল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করেন। ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্যানেল হল পর্যবেক্ষকের দায়িত্বপাল করেন। উত্তরপত্র মূল্যায়ন করেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার শিক্ষক প্যানেল। পরীক্ষায় নিরীক্ষক হিসেবে সার্বিক তদারকিতে ছিলেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী।

উল্লেখ্য, হাজেরা-নুর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ঈদগাঁও অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পরীক্ষা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন আলমাছিয়া মাদরাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে কলেজ ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি অনিক দাস আটক

টেগ্গড ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ১
পরবর্তী সংবাদ রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে বসত ঘরে আগুন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৬, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য এপ্রিল ২৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৬, ২০২৬
ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি: তথ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?