By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ
খেলা

কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০৭ at ১১:৩১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চলতি মৌসুমেও স্বস্তিতে নেই রিইয়াল মাদ্রিদ। লিগ শিরোপা নিশ্চিত নয়, চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। এসবের মধ্যেই আছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের নিয়ে চোটের শঙ্কা। ওদিকে লিগে টানা দুই ম্যাচ হারায় লস ব্লাঙ্কোসদের নিয়ে সমালোচনা হচ্ছিল প্রচুর। চাপের বোঝা নিয়েই গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। এ ম্যাচেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে আলভারো আরবেলোয়ার দলকে।

ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ভালভার্দের শট সেল্তার ডিফেন্ডার মার্কোস আলোনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। ভাগ্যের এই সহায়তায় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার মাত্র এক পয়েন্ট পিছনে উঠে আসে মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১১তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন অরেলিয়েন চুয়ামেনি। বলটি পোস্টে লেগে জালে ঢুকে পড়ে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি মাদ্রিদ। কিছুক্ষণ পরই সমতা ফেরায় সেল্তা ভিগো। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ভুলে উইলিয়ট সুইডবার্গ ডান দিক দিয়ে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন বোরহা ইগলেসিয়াসকে, সহজ সুযোগ থেকে তিনি গোল করেন।

এই ম্যাচে চোটের কারণে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই খেলতে হয়েছে মাদ্রিদকে। দলের শীর্ষ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে ছাড়াও অনুপস্থিত ছিলেন জুড বেলিংহাম, রদ্রিগো গোয়েস এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। কোচ আলভারো আরবেলোয়ার দল আগের দুটি লিগ ম্যাচে হেরে চাপের মধ্যে ছিল। তাই এই জয় তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, লা লিগার লড়াই এখনও অনেক বাকি। তিনি বলেন, সামনে অনেক ম্যাচ আছে এবং প্রতিটি ম্যাচই কঠিন হবে, কারণ প্রতিটি দলেরই নিজস্ব লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, “আমরা এখানে এসেছি ১০ জন খেলোয়াড়কে ছাড়া। তাই এই জয় আমাদের জন্য অনেক মূল্যবান।”

ম্যাচের শেষ দিকে সেল্তার অভিজ্ঞ ফরোয়ার্ড ইয়াগো আসপাস পোস্টে শট মেরে খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। তখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রই হবে। কিন্তু শেষ মুহূর্তে ভালভার্দের শট ভাগ্যের সহায়তায় জালে ঢুকে পড়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর কোচ আরবেলোয়া আশা করছেন, দলের এই লড়াকু মানসিকতা ভবিষ্যতে আরও ভালো ফল এনে দেবে এবং এটিই হতে পারে তাদের জন্য নতুন শুরুর মুহূর্ত।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন

পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর

আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বিকেএসপিতে দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

৯ গোলের রেকর্ডগড়া অবিশ্বাস্য রোমাঞ্চে বায়ার্নকে হারালো পিএসজি

টেগ্গড কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ট্রেনে ঈদ যাত্রা : আজ ১৭ মার্চের টিকিট বিক্রি হচ্ছে
পরবর্তী সংবাদ পিএসজিকে দারুণভাবে ধাক্কা দিলো মোনাকো
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?