By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পিএসজিকে দারুণভাবে ধাক্কা দিলো মোনাকো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > পিএসজিকে দারুণভাবে ধাক্কা দিলো মোনাকো
খেলা

পিএসজিকে দারুণভাবে ধাক্কা দিলো মোনাকো

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০৭ at ১১:৩৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ফরাসি লিগ ওয়ানে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে দারুণ পারফরম্যান্সে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে মোনাকো।

এই হারে চলতি মৌসুমে লিগ ওয়ানে চতুর্থবারের মতো পয়েন্ট হারাল শীর্ষে থাকা পিএসজি। ফলে দ্বিতীয় স্থানে থাকা লেন্স রোববার তলানির দল মেত্‌জকে হারাতে পারলে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র এক পয়েন্টে। ২৫ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৭। লেন্সের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩।

ম্যাচে মোনাকোর হয়ে প্রথম গোলটি করেন উইঙ্গার মাগনেস আকলিউশ। পরে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন ৭৩ মিনিটে ডিফ্লেক্টেড শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মাঝে গোল করেন আলেকসান্দ্র গলোভিন।

চলতি মৌসুমে মোনাকোর বিপক্ষে এটি পিএসজির জন্য আরেকটি হতাশার ফল। গত সেপ্টেম্বরে লিগে মোনাকোর মাঠেও ১-০ গোলে হেরেছিল পিএসজি। এছাড়া এই মৌসুমে দুই দলের চারটি ম্যাচেই প্রথমে এগিয়ে গেছে মোনাকো, যার মধ্যে দুটি ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোনাকো। ২৭ মিনিটে পিএসজির ডিফেন্ডার ওয়ারেন জাইরে-এমেরি নিজেদের বক্স থেকে বল নিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে বল হারান। সেই সুযোগে দ্রুত বল কুড়িয়ে নিয়ে ডান দিকে থাকা আকলিউশের সঙ্গে দারুণ সমন্বয় করেন বালোগুন। এরপর শক্তিশালী শটে বল পোস্টে লেগে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন আকলিউশ।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ফিরতি লেগেও একই প্রান্তে গোল করেছিলেন আকলিউশ। যদিও সেই টাইয়ে মোট ৫-৪ ব্যবধানে জিতে শেষ পর্যন্ত পরবর্তী পর্বে ওঠে পিএসজি, যেখানে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি। দুই দলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় মোনাকো। বিরতির পর মাঠে নামা মিডফিল্ডার আলেকসান্দ্র গলোভিন ডান দিক থেকে আসা একটি ক্রস ধরে নিচু শটে বল জালে জড়ান। কিছুক্ষণ পর দূর থেকে নেওয়া তার দুর্দান্ত শটও গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল।

ম্যাচের বয়স এক ঘণ্টার কিছু পরে পিএসজির হয়ে মাঠে নামেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। কাফ ইনজুরির কারণে শেষ তিন ম্যাচ মিস করার পর ফিরলেও এদিন খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে।

৭১ মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরানোর আশা জাগান ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। তার নিচু শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে ব্যবধান কমায়।

তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি বালোগুন। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে নেওয়া তার শট গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করে জালে জড়ায়, ফলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি হয়।

ম্যাচের শেষ দিকে মোনাকো আরেকটি গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল। তবে সিমন আদিংগ্রার শট ক্রসবারে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি।

এই জয়ে পঞ্চম স্থানে থাকা মোনাকো গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল। অন্যদিকে শিরোপা লড়াইয়ে এখন নতুন করে চাপের মুখে পড়ল পিএসজি, বিশেষ করে সামনে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

টানা চতুর্থবার এফএ কা‌পের ফাইনালে ম্যানচেস্টার সি‌টি

আন্ত থানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

‘তরুণ প্রজন্মকে জাতীয় মানের খেলোয়াড় হিসেবে গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে’

লালদীঘি মাঠে উৎসবমুখর পরিবেশে জব্বারের বলীখেলা চলছে

টেগ্গড পিএসজিকে দারুণভাবে ধাক্কা দিলো মোনাকো

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ
পরবর্তী সংবাদ প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটির ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৭, ২০২৬
চবিতে ‘এনভায়রনমেন্টাল ইস্যু ও বিপন্ন প্রজাতি আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
‘শিল্পীদের তুলিই আগামী দিনের বাংলাদেশকে রঙিন করবে’
জনপথ আমাদের চট্টগ্রাম প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?